Wednesday, June 24, 2026

ঈশ্বরকণা আবিষ্কারের ইতিহাসে নাম হাওড়ার শ্রমিকদের, মে দিবসে সম্বর্ধনা

Date:

Share post:

সাধারণই কখনও কখনও নিজের কর্মদক্ষতায় হয়ে ওঠেন অসাধারণ। জেনিভার (Geneva) পরমাণু গবেষণাকেন্দ্র সার্নের ঈশ্বরকণা (God’s Particle) আবিষ্কারের অন্যতম কান্ডারিরা হলেন হাওড়ার লেদ কারখানার সাধারণ শ্রমিকবর্গ। যাঁদের আজ মে দিবসে সম্বর্ধনা দেওয়া হবে। সত্যি সত্যি সার্থক আজকের দিন।

ইতিহাস সৃষ্টি করেছেন হাওড়ার লেদ কারখানার এই সাধারণ শ্রমিকরা। মাত্র তিনমাসের নিরলস প্রচেষ্টায় তাঁরা তৈরি করেছিলেন এমন একটি যন্ত্রাংশ যা কয়েকবছর আগে কাজে লেগেছিল সার্ণের  ঈশ্বরকণা আবিষ্কারে।  তাঁদের সম্মানিত করা হবে আজ । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজ্ঞানী বিকাশ সিংহ।

একটু পিছন ফিরে তাকানো যাক। ২০১২ সালে সন্ধান মেলে গডস পার্টিকল বা ঈশ্বর কণার। কিন্তু সেদিন কেউ একথা জানতো না যে  সার্ন গবেষণাগারে মাটির ১০০ মিটার গভীরে লার্জ হ্যাড্রন কোলাইডার যন্ত্রে ঈশ্বর কণার অস্তিত্ব নিয়ে  গবেষণামূলক কর্মে তাবড় বিজ্ঞানীদের পাশাপাশি একটা বড় ভূমিকা রয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লেদ কারখানার কয়েকজন শ্রমিকের।

গবেষণায় ২৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গে যে যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল, তাঁরই একটি অংশ তৈরি করেছিলেন এই হাওড়া লেদ কারখানার শ্রমিক কালীপদ প্রামাণিক ও তাঁর সঙ্গীরা। যে যন্ত্রাংশটি তাঁরা তৈরি করেছিলেন তাঁর প্লেটের কাজ এতটাই নিখুঁত হয় যে কোনও আলো প্রবেশ করতে পারতো না। চক্রাকার গর্তযুক্ত আটটি প্লেট তৈরি করতে তাঁদের সময় লেগেছিল তিন মাস।

সার্নের ওই গবেষণায় যুক্ত ছিলেন এই দেশের সাহা ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিংহের সহ দেশের বিজ্ঞানীদল ওই গবেষণার সঙ্গে যুক্ত হন।

সার্নের বিজ্ঞানীরা প্রথমে এতটা আত্মবিশ্বাসী ছিলেন না  হাওড়ার ওই কারখানা এবং তার শ্রমিকদের নিয়ে। যেখানে ওই যন্ত্রাংশ তৈরি হচ্ছিল সেই জায়গার ইনসপেকশনে এসে  আঁতকে উঠেছিলেন তাঁরা। কিন্তু কালীপদবাবু বিশ্বাস হারান নি একটা সুযোগ চেয়েছিলেন তিনি। এরপরেই হাওড়ার ওই ছোট কারখানার শ্রমিকরা সাধারণ যন্ত্র দিয়ে মাত্র তিন মাস সময়ে ১০০% নিখুঁত যন্ত্রাংশ তৈরি করেন। যা সার্ণের গবেষণাগারে গুরুত্বপূর্ণ কাজে লাগে।

সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, “এই ধরনের শ্রমিকরা জীবন্ত বিশ্বকর্মা। এঁদের জন্য হাওড়াকে বলা হত শেফিল্ড অফ ইস্ট। এদের অবদানের জন্য মে দিবস উপলক্ষে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে।” এক সময় ‘ভারতের শেফিল্ড’ বলে পরিচিত ছিল হাওড়া শিল্পাঞ্চল।

আরও পড়ুন:বিদ্যুৎ সঙ্কট : দ্রুত কয়লা পৌঁছে দিতে বাড়ানো হচ্ছে মাল গাড়ির গতি- পরিবহন ক্ষমতা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...