Tuesday, April 28, 2026

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ক্ষেত, মাথায় হাত বোরো চাষিদের ওই

Date:

Share post:

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে পুরাতন মালদহ ব্লকের বোরো চাষের জমি। মাথায় হাত পড়েছে চাষিদের। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও ব্লক কৃষি দফতরের কাছ থেকে পাওয়া যায়নি। তবে সদ্য লাগানো কাঁচা ধানের অনেকটা অংশ নষ্ট হয়ে গিয়েছে।

যতটুকু অবশিষ্ট আছে সেগুলি সুরক্ষিত রাখতে জমি থেকে কাঁচা ধানই কেটে ঘরে তুলতে শুরু করেছেন চাষিরা।

শনিবার রাতে পুরাতন মালদহে দু’দফায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টি হয়। রাত আটটা নাগাদ প্রথম দফার ঝড় কিছু সময় পর বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দফায় ঝড় শুরু হয় রাত ১২টা নাগাদ। ঝড়ের সঙ্গে ছিল বৃষ্টি। এমনকী কিছু এলাকায় শিলাবৃষ্টিও হয়। বিশেষ করে পুরাতন মালদহের মেহেরাপুরে শিলাবৃষ্টির দাপট ছিল যথেষ্ট। কিন্তু কালবৈশাখীর জেরে এই মুহূর্তে ব্লকের বেশ কিছু এলাকায় বোরোচাষের জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। মাটিতে শুয়ে পড়েছে ফলন্ত ধানগাছ। এখনও ধান সম্পূর্ণ পাকেনি। ধান পরিপক্ক হতে অন্তত ১৫ দিন লাগবে বলে জানাচ্ছেন চাষিরা। কিন্তু কাঁচা ধান জলে থাকলে তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই কাঁচা অবস্থাতেই তাঁরা ধান কেটে ঘরে তুলতে শুরু করেছেন।

যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও সেই একই দৃশ্য। বিঘার পর বিঘা জমির ধানগাছ নষ্ট হয়ে গিয়েছে। জমিতে দাঁড়িয়ে গিয়েছে জল। তার মধ্যেই চলছে ধান কাটা। সেই ধান উঁচু জায়গায় নিয়ে গিয়ে শুকোতে হচ্ছে।

Related articles

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...

IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat...

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...