Monday, June 8, 2026

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে যৌন নির্যাতন নাবালিকাকে

Date:

Share post:

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের ছবি তুলে নাবালিকাকে ব্ল্যাকমেল করে যৌন নির্যাতনের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভুমের বোলপুরে। নাবালিকা তার বাবা-মায়ের সঙ্গে বোলপুর থানায় গিয়ে এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছে । নাবালিকার অভিযোগের ভিত্তিতেই বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বোলপুর থানা সূত্রে জানা গিয়েছে, নাবালিকার পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করে জানিয়েছেন যে তাদের মেয়ের একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভিডিওর কথা বলে ভয় দেখিয়ে মেয়েটিকে দিনের পর দিন যৌন নির্যাতন করা হচ্ছিল।

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...