Saturday, March 14, 2026

Russia Ukraine: এবার ইউক্রেনের ঐতিহাসিক জাদুঘর লুঠ পুতিন বাহিনীর

Date:

Share post:

দু’মাসের বেশি পেরিয়ে গেছে তবু এখনো থামছেনা রুশ আগ্রাসন। এবার পুতিনের(Putin) নজর ঐতিহাসিক প্রত্নসামগ্রীর(Historical antiquities) দিকে। সাইথিয়ান(Scythian) মূল্যবান প্রত্নসামগ্রী লুঠ করার অভিযোগ এবার রাশিয়ার (Russia)বিরুদ্ধে।

রুশ বাহিনীর দাপটে বিপর্যস্ত জেলেনস্কি সেনারা।তবুও চলছে প্রাণপণ লড়াই। রাশিয়ার নজরে এবার ইউক্রেনের ঐতিহাসিক স্থাপত্য। আক্রমণ চলল মেলিটোপোলের ঐতিহাসিক জাদুঘরে। ইউক্রেনের এই জাদুঘরে লুঠপাট চালিয়ে সাইথিয়ান জাতির বহুমূল্য সোনার প্রত্নসামগ্রী নিয়ে গিয়েছে রুশ সেনারা, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মেলিটোপোল শহরের মেয়র ইভান ফোডোরভ।

মেলিটোপোল শহরের মেয়র নষ্ট দাবি করেছেন যে, রাশিয়ার দুর্বৃত্তরা জাদুঘরে লুঠপাট চালিয়ে সাইথিয়ান জাতির সব মূল্যবান প্রত্নসামগ্রী নিয়ে গেছে। এই প্রসঙ্গে জাদুঘরের অধিকর্তা লীলা ইব্রাহিমোভা  জানিয়েছেন, রুশ সেনারা জাদুঘরে হামলা চালিয়ে কেয়ারটেকারকে অপহরণ করে। তার পর সোনার প্রত্নসামগ্রী যে ঘরে রাখা ছিল সেখানে যায়। অবাধে লুঠপাট চালিয়ে জাদুঘর ছেড়ে চলে যায়।


প্রসঙ্গত,সাইথিয়ানরা হল যাযাবর গোষ্ঠী। খ্রিষ্টপূর্ব ৮০০ অব্দে তারা ইরান থেকে দক্ষিণ রাশিয়া এবং ইউক্রেনে বসবাস শুরু করে। বর্তমান ক্রাইমিয়ায় ছিল সাইথিয়ানদের রাজত্ব। এই সাইথিয়ানদের সম্পদ লুঠ করা হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। মোট ১৯৮টি সোনার প্রত্নসামগ্রী যেমন  অস্ত্রশস্ত্র, শতাব্দীপ্রাচীন রুপোর কয়েন, পদক নিয়ে পালিয়ে গেছেন রুশ দুর্বৃত্তরা।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...