Tuesday, April 21, 2026

Bank Holiday: মে মাসে ১১দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক!

Date:

Share post:

মে (May) মাসের প্রথম দিনেই চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। সারা মাসে ১১দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক(Bank Holiday)। আরবিআই (Reserve Bank of India)এর ছুটির তালিকা(Holiday list) তেমন ইঙ্গিতই দিচ্ছে। কী করে হবে প্রয়োজনীয় কাজ?

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে গত দু-তিন দিন। পাশাপশি মে মাসের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড়ের (Cyclone)সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)। তাই তীব্র গরমে ভুগতে হবে না ভেবে , অফিস যাওয়ার একটু আগে বেরিয়ে যাঁরা প্রয়োজনীয় ব্যাংকের কাজ সেরে ফেলতে চান,এই মাসেই তাঁদের জন্য দুঃসংবাদ। সারা মে(May) মাসে বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays List in West Bengal) ৷ এক -দুই দিন নয় প্রায় ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে৷

 

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মতো এবারেও ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holidays 2022) প্রকাশিত হয়েছে। আর সেখানেই হিসেব করে দেখা গেছে প্রায় অর্ধেক মাস বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের কাজকর্ম। মে মাসে ঈদ, পরশুরাম জয়ন্তী, বুদ্ধপূ্র্নিমা, মতো বিভিন্ন জায়গার উৎসব রয়েছে৷ এছাড়াও রবীন্দ্র জয়ন্তীর ছুটি রয়েছে৷ শনি রবিবারের ছুটি তো আছেই।

একনজরে দেখে নিন কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্কের কাজ :-

১ মে ২০২২- শ্রমিক দিবস/রবিবার

৩ মে ২০২২- ঈদ-উল-ফিতর , অক্ষয় তৃতীয়া

৮ মে ২০২২- রবিবার

৯ মে ২০২২- রবীন্দ্রজন্মজয়ন্তী

১৪ মে ২০২২- দ্বিতীয় শনিবার

১৫ মে ২০২২- রবিবার

১৬ মে ২০২২- বুদ্ধ পূর্ণিমা

২২ মে ২০২২- রবিবার

২৪ মে ২০২২- কাজী নজরুল ইসলামের জন্মদিন (সিকিম)

২৮ মে ২০২২- চতুর্থ শনিবার

২৯ মে ২০২২-রবিবার

তাই ভালো করে প্ল্যানিং করে নিন। কারণ উল্লিখিত ছুটির দিনগুলো আগের দিন বা পরেরদিন ব্যাঙ্কে ভিড় হবার সম্ভাবনা বেশি। তাই পরিকল্পনা করে আপনার যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম সময়মতো সেরে ফেলুন।

Related articles

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...