Saturday, June 20, 2026

যুদ্ধভূমি ইউক্রেনে হঠাৎ আগমন অস্কারজয়ী অভিনেত্রীর

Date:

Share post:

হলিউডের(Hollywood) জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি(Angelina Jolie)হঠাৎ যুদ্ধ ভূমি ইউক্রেনে।দুমাস অতিক্রান্ত যুদ্ধ থামেনি ইউক্রেনের(Ukraine)। আকাশে বাতাসে শুধুই বারুদের গন্ধ। সেখানে প্রতিনিয়ত চলছে বেঁচে থাকার লড়াই । এই পরিস্থিতিতে হঠাৎ আগমন প্রাক্তন বিশ্বসুন্দরীর। শনিবার ইউক্রেনের (Ukraine)লভিভ শহরে একটি ক্যাফেতে কিছুক্ষণের জন্য কাটালেন তিনি। স্বাভাবিক কারণেই তাঁকে পেয়ে আনন্দে বিহ্বল লভিভের মানুষ। সেই ভিডিয়োটি ভাইরালও হয়েছে।

অ্যাঞ্জেলিনা একটি জাম্পস্যূট আর ছাইরঙা পোশাকে উপস্থিত হতেই তাঁর  গ্ল্যামার চুঁইয়ে পড়ছিল। ক্যাফেতে এসে সবার সঙ্গে হাসি বিনিময় করেন এবং ফটোগ্রাফারদের আবদার মেটাতে পোজও দেন।

প্রসঙ্গত শুধু অ্যাঞ্জেলিনা শুধু  পুরস্কারপ্রাপ্ত নামজাদা অভিনেত্রী বা বিশ্বসুন্দরী নন বিশ্বমানবতা প্রচারে এবং বিশেষ করে শরণার্থীদের জন্য কাজ করার জন্য জোলি বিশেষভাবে সমাদৃত। ২০০১ সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছেন। বিখ্যাত ব্লকবাস্টার ছবি ‘লারা ‘ ক্রফট সিরিজের মুখপাত্র অ্যাঞ্জেলিনার ব্যক্তিগত জীবনও সবসময় প্রচারের আলোতেই থেকেছে।

খ্যাতনামা অভিনেত্রীর অনাড়ম্বর ভাবে ইউক্রেনে আসায় আপ্লুত তাঁর ভক্ত অনুরাগীরা।

Related articles

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...