Wednesday, May 27, 2026

ঈদের ও অক্ষয় তৃতীয়ার দিনেও কালবৈশাখীর পূর্বাভাস, জেলায় জেলায় বৃষ্টি

Date:

Share post:

সকাল থেকেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে ঈদ ও অক্ষয় তৃতীয়া। তারইমধ্যে সকাল থেকেই বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ বেশ কিছু জেলা। কলকাতা ছাড়াও হুগলি,নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি জায়গাতেও মুষলধারে বৃষ্টি হয়।


আরও পড়ুন:ভয়াবহ ঘুর্ণিঝড়ের কবলে আমেরিকার কানসাস প্রদেশ


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী  উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে৷

আজ, মঙ্গলবার কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে  দক্ষিণবঙ্গের সব জেলায়। রাজ্যজুড়ে কালবৈশাখীর সর্তকতা জারি। তবে আগামিকাল থেকে ঝড়বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রা থানিকটা কম থাকবে। কমবে আদ্রর্তাজনিত অস্বস্তি।

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

কম্পিউটার সেন্টার থেকে পাটক্ষেত, বস্তা বস্তা নগদ উদ্ধারে চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন। রয়েছে তোলাবাজির অভিযোগ। কিন্তু কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে যাবে, তা কে জানতো। অনৈতিক...

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে অসৌজন্য অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...