Sunday, March 29, 2026

ছেলে ঈশানের সঙ্গে প্রথম ঈদ, আজ শুধুই কবজি ডুবিয়ে খাওয়া নুসরতের

Date:

Share post:

আজ খুশির ঈদ(Eid)।সকালেই  সোশ্যাল মিডিয়ায় (Social Media)অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের বিভিন্ন তারকা। যার মধ্যে উল্লেখ্য বসিরহাটের সাংসদ,অভিনেত্রী  নুসরত জাহান(Nusrat Jahan)। ইনস্টাগ্রামে সকালেই ঈদ মোবারক জানিয়ে ভিডিয়ো বার্তা দিলেন নুসরত।সাদা স্লিভলেস সালোয়ার কামিজ আর খোলা চুলে অপরূপা লাগছিল তাকে।আজই শুটিং শেষে ছুটি কাটিয়ে বালি থেকে কলকাতা ফিরছেন তিনি।

ছেলে ঈশানের সঙ্গে প্রথম ঈদ মা নুসরতের তাই খুবই স্পেশাল দিনটা তাঁর কাছে। ছেলের সঙ্গে আজ গোটা দিন বাড়িতেই ঈদ সেলিব্রেশন করেছেন নুসরত জাহান।এবারের ঈদের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ” আমি একদম ঘরোয়াভাবে ঈদ পালন করব। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা থাকবে। এই বছরের ঈদটা বেশি স্পেশ্যাল কারণ এটা আমার ছেলে ঈশানের প্রথম ঈদ। ওর সঙ্গে এই দিনটা পালনের জন্য মুখিয়ে ছিলাম ।”  নুসরতের কাছে ঈদ আর কবজি ডুবিয়ে  খাওয়া দুটোই এক বিষয়। তাই আজ তাঁর চিট ডে। আজকে মন আর পেট  ভরে খাবেন বলেই জানিয়েছেন নায়িকা।এদিনটা নো ডায়েট এই টলি সুন্দরীর।বিরিয়ানি, শির কোরমা, শাহি টুকরা আরও অনেক কিছু থাকছে নুসরতের বাড়ির বিশেষ ঈদের মেনুতে। পুত্র ঈশান এবং পতি যশকে নিয়ে অতিথিদের অভ্যর্থনা জানাবেন নায়িকা।

প্রসঙ্গত, খুশির ঈদে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করলেন অভিনেত্রী, তিনি বললেন, ‘সর্বশক্তিমান আমাদের আরও শক্তি দিন যাতে আমরা সব ভেদাভেদ ভুলে মানুষ হিসাবে আরও শক্তিশালী হতে পারি। সবাই সুখে থাকুক, সুরক্ষিত থাকুক,স্বাস্থ্যবান থাকুক।পৃথিবীটা দ্রুত কোভিড মুক্ত হোক’। সব মিলিয়ে যশ আর ঈশানকে নিয়ে জমজমাট নুসরতের এই বছরের ঈদ।

আরও পড়ুন- শিক্ষা দফতরের সঙ্গে কথা বলে উপায় বের করব: চাকরিপ্রার্থীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

 

Related articles

IPL: অভিযান শুরুর দিনেই স্বস্তির খবর, জানুন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল (IPL) শুরুর আগেই পাথিরানাকে স্বস্তি কেকেআর (KKR) শিবিরে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস...

মনে রাখবেন আমিই আপনার প্রার্থী: ক্ষমতায় তৃণমূল আসছে, দাবি করে বার্তা মমতার

আতঙ্কের জঙ্গলমহলে যেভাবে ক্ষমতায় আসার পরে উন্নয়ন এনেছে বর্তমান সরকার তাতে নতুন পালক জুড়বে চতুর্থবার তৃণমূলের সরকার গঠন...

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...