Tuesday, June 2, 2026

Uttar Pradesh: শত্রুকে ফাঁসাতে নিজের স্ত্রীকে ধর্ষণ করাল স্বামী

Date:

Share post:

নিজের স্বার্থ চরিতার্থ করতে ঠিক কতটা নারকীয় প্রেক্ষাপট তৈরি করতে পারেন মানুষ, তার আরও এক প্রমাণ মিলল যোগী রাজ্যে। এবার শত্রুর সাথে বদলা নিতে স্ত্রীকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করল স্বামী। ফের উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ধর্ষণের(Rape) ঘটনা উঠে এল শিরোনামে।

অন্যকে ফাঁসাতে স্ত্রীকে (wife)চরম বিপদের মুখে ঠেলে দিতেও পিছপা হল না স্বামী(Husband) ।ঘটনা যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)রাজ্যের বুদাউনে। গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) একের পর এক ধর্ষণের ঘটনা উঠে আসছে শিরোনামে। তালিকায় যুক্ত হল আরও এক নিন্দনীয় ঘটনা।স্বামীর বন্ধুদের যৌন লালসার শিকার হলেন এক মহিলা। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে খবর নিজের শত্রুকে ফাঁসিয়ে বদলা নেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত ব্যক্তি। আর এই কাজকে সফল করতেই বেরিয়ে আসে তাঁর কদর্য রূপ।নিজের বিয়ে করা বউকে টোপ হিসেবে ব্যবহার করেন স্বামী ! সেই মতো গত রবিবার ২২ বছরের স্ত্রীকে বাইকে চাপিয়ে বুদাউনের সাসাওয়ান এলাকায় একটি জঙ্গলের ভিতর নিয়ে যায় তাঁর স্বামী। সেখানেই ডেকে পাঠান এক বন্ধুকে। জঙ্গলের ভিতর যে বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতে নিয়ে যাচ্ছে স্বামী তা ঘুণাক্ষরেও আন্দাজও করতে পারেননি ওই মহিলা। স্বামীর চোখের সামনেই এক নয় দু’ বার ধর্ষিতা হন ওই মহিলা।

Bihar:আজব কাণ্ড! ফুল মার্কস ১০০, পরীক্ষার্থী পেলেন ৫৫৫

পুলিশের তরফ থেকে জানা গেছে এরপর স্বামী নিজেই পুলিশের হেল্পলাইনে ফোন করে অভিযোগ করেন যে তাঁর স্ত্রীকে যৌন নির্যাতন করেছেন তাঁরই বন্ধুরা। এভাবেই প্ল্যান করে সবটা সাজিয়েছিলেন অভিযুক্ত। কিন্তু পুলিশের কাছে সত্যিটা তুলে ধরেন নির্যাতিতা ওই মহিলা।টিনি জানান, তাঁদের গ্রামের দুই যুবকের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে মতবিরোধ হয়েছিল তাঁর স্বামীর। তাঁদের শিক্ষা দিতেই ধর্ষণের অভিযোগে ফাঁসানোর চেষ্টা করেন অভিযুক্ত স্বামী।

পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তি এবং তাঁর বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে আটক করা হয় স্বামীকে। কিন্তু ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত বন্ধু। ঘটনার তদন্তে পুলিশ।




Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...