Thursday, May 7, 2026

Twitter: এখন থেকে টুইট করতেও টাকা লাগবে, সিদ্ধান্ত মাস্কের

Date:

Share post:

বিনামূল্যে যখন তখন যা খুশি টুইট করার দিন শেষ। টুইট করতেও এখন থেকে টাকা দিতে হবে । বুধবার নিজেই একটি টুইট করে এই সিদ্ধান্তের কথা টুইটারের নতুন মালিক মার্কিন ধনকুবের এলেন মাস্ক। মাস্ক স্পষ্ট করে দিয়েছেন যে সাধারণ নাগরিকদের থেকে তিনি কোনও টাকা নেবেন না। কিন্তু সরকার, সরকারি সংস্থা , সরকার অধিকৃত সংস্থা এবং প্রতিটি বাণিজ্যিক সংস্থার টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের কাছে থেকে টাকা নেবে মাইক্রোব্লগিং সংস্থা টুইটার। যদিও কবে থেকে কত টাকা করে দিতে হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে মাস্ক বলেছেন এই টাকা খুব বড় কিছু হবে না। টুইটার সংস্থাকে আরো বেশি করে সকলের কাছে পৌঁছে দিতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন মাস্ক।

গত ২৫ মার্চ টুইটার সংস্থাটি কিনে নেন এলেন। ৪,৪০০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৭০২ কোটি ৫২ লাখ টাকা । এই পরিমাণ অর্থের বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিকানা পান তিনি।

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...