Wednesday, June 3, 2026

মাঝ আকাশে বিকল বিমানের ইঞ্জিন! ফের অন্ডালগামী বিমানে দুর্ঘটনা

Date:

Share post:

ফের একবার অন্ডালগামী স্পাইসজেটের বিমানে বিপত্তি। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি অন্ডাল না এসে বিমানটি ফের চেন্নাইতেই ফিরে যায়। স্পাইসজেটের SG-331 উড়ানটি গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ উড়েছিল। বিমানটি উচ্চতায় ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনের জ্বালানির ফিল্টার বাইপাস লাইট জ্বলে ওঠে। এরপরই পাইলট ইঞ্জিনটিকে বন্ধ করে দেন মাঝ আকাশে। এরপর ৭টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি চেন্নাই বিমানবন্দরেই অবতরণ করে। এর জেরে ডিজিসিএ-র তরফে বোয়িং B737-8 ম্যাক্স বিমানটি বসিয়ে দেওয়া হয়ে।


আরও পড়ুন:ধর্ষণের অভিযোগ জানাতে থানায় যেতেই নাবালিকাকে ধর্ষণ করল পুলিশ




প্রসঙ্গত, এর আগে রবিবার সন্ধেবেলায় মুম্বই থেকে উড়ে আসা অন্ডালগামী বিমানে ঝাঁকুনির জেরে আহত হন ১৪ জন যাত্রী এবং এক বিমানকর্মী সহ মোট ১৫ জন। তাঁদের মধ্যে দশজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। টার্বুলেন্সে পড়ে বিমানের ভিতরে ছাদের অংশ খসে পড়ে। সিট বেল্ট ছিঁড়ে যায় যাত্রীর। ওই ঘটনায় স্পাইসজেট বিমানের কর্মীদের বসিয়ে দেওয়া হয় ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দিতে পারবেন না। পাশাপাশি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার এবং স্পাইসজেটের রক্ষণাবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদেরও বসিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপত্তি সেই স্পাইসজেট বিমানে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...