Tuesday, May 19, 2026

মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে হুমকির জেরে রাজ ঠাকরের বিরুদ্ধে FIR

Date:

Share post:

মসজিদে লাউড স্পিকার বাজানো নিয়ে হুমকির জেরে এবার রাজ ঠাকরের (Raj Thakrey) বিরুদ্ধে অবশেষে এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিশ। লাউডস্পিকারে আজান (Azan) বাজানো হলেই মসজিদের সামনে পালটা লাউডস্পিকারে হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করা হবে বলে হুমকি দেন রাজ ঠাকরে। মঙ্গলবার, নিজের বাসভবনের সামনে দাঁড়িয়ে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (MNC) প্রধান রাজ ঠাকরে ফের একই হুঁশিয়ারি দেন। বলেন, “আমি সমস্ত হিন্দুদের কাছে আবেদন করছি, ৪ মে, যেসব জায়গায় লাউডস্পিকারে আজানের শব্দ শুনতে পাওয়া যাবে, সেই সব জায়গায় লাউডস্পিকারে হনুমান চালিশা বাজাবেন। তখনই লাউডস্পিকারের সমস্যা বুঝতে পারবে ওরা।” ফলস্বরূপ বুধবার, সকালে মুম্বই (Mumbai) ও আশপাশের এলাকার অনেক মসজিদে লাউডস্পিকারে আজান বাজানো হয়নি। এরপরেই রাজের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর (FIR) দায়ের করেছে মুম্বই পুলিশ।

এদিকে, রাজের হুমকির পরে মহারাষ্ট্রের জালনা, ওসমানাবাদ, হিঙ্গোলি, পরভানি, ননদেদ, ননদুরবার, সিরদি ও শ্রীরামপুরের মসজিদগুলিতে লাউডস্পিকার বন্ধ রাখা হয়। অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও চারকপ এলাকায় মসজিদের সামনে লাউডস্পিকারে হনুমান চালিশা বাজায় মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মী-সমর্থকরা। উত্তেজনা ছড়ানোর অভিযোগে রাজ্যে ২৬০ জন MNC সমর্থককে আটক করেছে পুলিশ। তবে এতসবের পরেও লাউডস্পিকারে আজান বাজানোর বিরুদ্ধে আন্দোলন চলবে বলে জানিয়েছেন রাজ।




Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...