Tuesday, May 19, 2026

চরমে অন্তর্দ্বন্দ্ব: হাইকোর্টে মামলা লড়তে এসে কংগ্রেসি আইনজীবীদেরই হেনস্থার শিকার চিদম্বরম

Date:

Share post:

ফের প্রকাশ্যে প্রদেশ কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। বুধবার, রাজ্য সরকারের তরফে মেট্রো ডেয়ারির (Metro Dairy) শেয়ার বিক্রির মামলা লড়তে কলকাতা হাইকোর্টে আসেন পি চিদম্বরম (P Chidamdaram)। সেখানেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান কংগ্রেসি আইনজীবীরা। তাঁদের অভিযোগ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) দায়ের করা জনস্বার্থ মামলায় কেন বিরোধীপক্ষের হয়ে অর্থাৎ তৃণমূল সরকারের হয়ে মামলা লড়তে এসেছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী চিদম্বরম? তাঁকে ধিক্কার জানান কংগ্রেসের আইনজীবীরা। জাতীয় নেতা হিসেবে তাঁরা চিদম্বরমকে আর মানবেন না বলেও জানান কৌস্তব বাগচী।

কিন্তু প্রশ্ন উঠছে, পি চিদম্বরম এখন বর্ষীয়ান প্রতিষ্ঠিত আইনজীবী। তিনি পেশাগত কারণে যেকোনও কারও মামলা লড়তে পারে। এর আগেও সেই উদাহরণ আছে। তারপরেও এই ধরনের নিগ্রহ কেন? রাজনৈতিক মহলের মতে, বাংলায় আক্ষরিক অর্থেই শূন্য কংগ্রেস। সেই কারণে যে কোনও ভাবেই সংবাদে থাকতে চাইছে। আর সেই প্রচেষ্টাতেই নিজেদের দলের বর্ষীয়ান নেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের মতো জায়গায় ন্যাক্কারজনক ভাবে বিক্ষোভ দেখাতেও পিছুপা হন প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মীরা। অথচ যে অধীর চৌধুরী এই মামলা করেছেন, তিনি এই বিষয়টিকে কার্যত এড়িয়ে যেতে চাইছেন। সব মিলিয়ে প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব।

Related articles

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...