Thursday, May 7, 2026

শাহি সাক্ষাৎ পেলেন অনন্ত মহারাজ, কী আলোচনা হল?

Date:

Share post:

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে গো-হারের পর এই প্রথম বঙ্গে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের রাজ্য সফরে একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন তিনি। এদিন বিকেলে শিলিগুড়িতে রাজনৈতিক সভাও করলেন অমিত শাহ। যারপর হোটেলে তাঁর সঙ্গে দেখা করলেন গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শীর্ষনেতা অনন্ত মহারাজ।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-এর পর বাইরে এসে সংবাদ মাধ্যমকে অনন্ত মহারাজ জানান, তিনি কখনও তৃণমূলের মঞ্চে যাননি। তবে তৃণমূলের অনেক মন্ত্রী বিভিন্ন সময়ে তাঁর কাছে গিয়েছিলেন। তবে শাহ সাক্ষাতে কী আলোচনা হল, তা কিন্তু খোলসা করেননি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শীর্ষনেতা।

এদিন অনন্ত মহারাজ ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীশিথ প্রামাণিক, সাংসদ রাজু বিস্তা ও জয়ন্ত রায়, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, এর আগে একুশের বিধানসভা ভোটের সময় অসমে অনন্ত মহারাজের বাসভবনে গিয়েছিলেন অমিত শাহ। যদিও সম্প্রতি, বীর চিলা রায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে একমঞ্চে অনন্ত মহারাজের সঙ্গে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। যা নিয়ে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক জল্পনা।

আরও পড়ুন- তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি: গুরুত্ব কমলো পার্থর, এবার চেয়ারম্যান বক্সি

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...