Thursday, May 14, 2026

Ajaz Patel: মানবিক আজাজ, মহৎ কাজে ১০ উইকেট নেওয়া জার্সি নিলামে তুললেন তিনি

Date:

Share post:

মানবিক রূপ ধরা পড়ল নিউজিল্যান্ডের (New Zealand) ক্রিকেটার আজাজ প‍্যাটেলের (Ajaz Patel)। নিজের ক্রিকেট কেরিয়ারের অন্যতম প্রিয়, এক ইনিংসে ১০ উইকেট নেওয়া জার্সিটি নিলামে তুলে দিলেন তিনি। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন আজাজ। শিশুদের হাসপাতাল (Hospital) তৈরির জন্যই এই সিদ্ধান্ত নেন তিনি।

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে আজাজ বলেন,”গত বছর আমাদের মেয়ে অসুস্থ হয়ে নিউজিল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি ছিল। সেই সময় আমাকে এবং আমার স্ত্রীকে ওই হাসপাতালে থাকতে হয়। তখন সেখানকার সমস্যাগুলি আমাদের চোখে পড়ে। আর আমরা মনে-মনে ঠিক করি যে এই হাসপাতালের উন্নয়নের জন্য টাকা দান করব। আর সেটার জন্যই এই জার্সিটা নিলাম করছি। এখান থেকে পাওয়া পুরো অর্থ হাসপাতালের উন্নয়নের জন্য দিয়ে দেব।”

 

View this post on Instagram

 

A post shared by Ajaz Patel (@ajazpatel)

গত বছর মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারতে বিরুদ্ধে টেস্ট ম্যাচে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়েছিল এই বাঁহাতি কিউয়ি স্পিনার। জিম লেকার এবং অনিল কুম্বলের পর আজাজই হলেন একমাত্র স্পিনার যিনি এই রেকর্ড স্পর্শ করেছিলেন।

আরও পড়ুন:Asian Games: করোনার কারণে স্থগিত হতে চলেছে এশিয়ান গেমস

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...