Monday, March 16, 2026

ঘোড়ায় চড়ে বিয়ের অধিকার নেই দলিতদের! নামতে হল বরকে

Date:

Share post:

ঘোড়ায় চেপে বিয়ে করার অধিকার নেই দলিতদের। কার্যত জোর করেই নামিয়ে দেওয়া হল বরকে। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের আলমোরা জেলায়। এই ঘটনা আরও একবার মধ্যযুগের বর্বরতার সাক্ষী হয়ে রইল।

পুলিশ সূত্রের খবর, বিক্রম কুমার নামের এক দলিত যুবক বিয়ে করতে যাওয়ার পথে আচমকাই সেখানে হাজির হন একদল মানুশ। বিক্রমের অভিযোগ একরকম জোর করেই তাঁকে নামিয়ে দেওয়া হয়। কারণ জিজ্ঞেস করলে একরকম মারমুখী হয়ে তারা বলেন, দলিতদের ঘোড়ায় চেপে বিয়ে করার অধিকার নেই। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন বিক্রমের বাবা।


আরও পড়ুন:চিকেন শাওয়ারমা খেয়ে কেরলে মর্মান্তিক মৃত্যু কিশোরীর, অসুস্থ ৩০


বিক্রমের বাবার অভিযোগ, উত্তেজিত গ্রামবাসী হুমকি দিয়েছিলেন যদি বিক্রম ঘোড়া থেকে না নামেন, তাহলে তাঁকে খুন করা হবে। ঘটনায় অপমানিত হয়েছেন তাঁরা। তিনি এও জানিয়েছেন, ছেলের অপমানের যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে নিজেই প্রতিবাদ আন্দোলন শুরু করবেন তিনি।


যখন মানুষের মধ্যে জাতি-সম্প্রদায়-ধর্মের বিভেদ ঘোচাতে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, তখনই বিজেপি শাসিত রাজ্যগুলি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জাতি-ধর্ম-সম্প্রদায়ের ভেদাভেদি। দলিতদের নৃশংসভাবে ধর্ষণ, নয়তো হেনস্তা বা মারধর বারবার শিরোনামে উঠে আসছে সাম্প্রদায়িকতার বিষয়টি। এখান থেকেই স্পষ্ট বিজেপি শাসিত রাজ্যে শুধুই ভেদাভেদির রাজনীতি চলে।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...