Tuesday, May 19, 2026

Bratya Basu: রাজ্যের স্কুল শিক্ষার সিলেবাস বদলে নয়া ভাবনা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলের পাঠ্যক্রমে পরিবর্তন আনতে চায় রাজ্য। তবে তার আগে বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মতামত নেওয়া হবে। শুক্রবার বিকেলে রাজ্যের নতুন সিলেবাস কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৈঠকে সিদ্ধান্ত হয়, একদশক পর করা বর্তমান স্কুল সিলেবাসের পর্যালোচনা করা প্রয়োজন। পঠনপাঠনকে আরও জীবনমুখী করা দরকার। যাতে সাহিত্য, ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের পাশাপাশি ছেলেমেয়েরা ক্লাস রুম থেকেই জীবনের বাকি পথ চলার ধারনা তৈরি করে নিতে পারে। কিন্তু শুধুমাত্র বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সে কাজ করা হবে না। ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলীর মতামত নেওয়া হবে।

সন্ধ্যায় বৈঠকে বসে রাজ্যের নতুন শিক্ষানীতি তৈরির জন্য গঠিত কমিটি রাজ্যের বিকল্প শিক্ষানীতি তৈরির জন্য গঠিত ১০ সদস্যের ওই কমিটির প্রধান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যে ৬০টি বই সিলেবাসে আছে। এই সব ক’টি বই কুরিয়ার করে তাঁকে আগেই পাঠানো হয়েছে। আমেরিকা থেকে বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন তিনি।রাজ্যে স্কুল শিক্ষায় সিলেবাস বদলের কাজ শুরু হয়েছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার কিছুদিন পর থেকে। দফায় দফায় বিভিন্ন ক্লাসের সিলেবাসের পরিবর্তন করা হয়। যেমন সিঙ্গুরের জমি আন্দোলন-সহ বেশ কিছু গণ-আন্দোলন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে।

রাজ্য সরকার আবার দেখে নিতে চাইছে চলতি সিলেবাস কতটা সময়োপযোগী। তাছাড়া এখন সিলেবাস পর্যালোচনার আরও একটি কারণ কেন্দ্রের শিক্ষানীতি। দিল্লির অনেক সুপারিশের সঙ্গে রাজ্য একমত নয়। দেশের চলতি রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতেও সিলেবাসের সময়োপযোগী পরিবর্তন জরুরি বলে সরকারি শিক্ষা মহল মনে করছে।

আরও পড়ুন- অমিত শাহর কুৎসিত রাজনীতি, পাল্টা ধুয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...