Tuesday, June 9, 2026

বাবার মৃতদেহ কাঁধে নিয়ে রাস্তাতেই ৭ ছেলের মধ্যে চলল লাথি-ঘুঁষি! তারপর যা হল..

Date:

Share post:

বাবার মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার পথে রাস্তাতেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ৭ ছেলে!মৃতদেহ রাস্তার পাশে ঝুলিয়ে রেখে তাঁরা নিজেরা মারামারি করতে থাকেন। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) বল্লভগড়ের (Haryana, Ballabgarh) নড়িয়ালা গ্রামে। এই ঘটনার আহত হয়েছেন ৩ জন।

জানা গিয়েছে, ৮৫ বছর বয়সী বৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের ব্যবস্থা করতে গিয়ে ৭ ছেলের মধ্যে মতের মিল না হওয়াতেই এই ঘটনা। এক ছেলে চেয়েছিলেন বড় পরিসরে বাবার শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করতে, কিন্তু বাকি ছয় ছেলেই তা চায়নি। তারপরই তর্ক-বিতর্ক, এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)।

৭ ছেলের হাতাহাতির খবর বাড়িতে পৌঁছতেই সেখানে থাকা মহিলাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। সেখানকার পরিস্থিতি খারাপ হওয়ায় পুলিশ আধিকারিকরা তার সামাল দিয়েছেন। অবশেষে পুলিশ আধিকারিকরাই মৃতদেহ সৎকার করেন। এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- Bratya Basu: রাজ্যের স্কুল শিক্ষার সিলেবাস বদলে নয়া ভাবনা শিক্ষামন্ত্রীর

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...