Tuesday, May 19, 2026

সৌরভের বাড়িয়ে কব্জি ডুবিয়ে পঞ্চব্যঞ্জনে নৈশভোজ সেরে বঙ্গ সফর শেষ করলেন অমিত শাহ

Date:

Share post:

BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বীরেন রায় রোডের বাড়িতে গাঙ্গুলি পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও বহু পদের নৈশভোজ সেরে দু’দিনের বঙ্গ সফর শেষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ভিক্টোরিয়ায় আয়োজিত সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান শেষে রাত ৭টা নাগাদ সৌরভের বাড়ি পৌঁছে যান শাহ। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌরভ।

এরপর নৈশভোজের জন্য রীতিমতো এলাহি আয়োজন একই টেবিলে পাশাপাশি বসেই নৈশভোজ সারলেন সৌরভ-শাহ। ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।

জানা গিয়েছে, বাঙালি আপ্যায়ণের রীতি মেনেই পঞ্চব্যঞ্জন সহ বিভিন্ন নিরামিষ পদ ও দই-মিষ্টিতে মহারাজকীয় ‘শাহিভোজ’-এর মহারাজের বাড়িতে। যা হাসিমুখে রীতিমতো চেটেপুটে খেলেন অমিত শাহ।

সৌরভের বাড়ির ”শাহি” মেনুর পূর্ণাঙ্গ তালিকা (সূত্র)

পোড়া আমের সরবত
গন্ধরাজ ঘোল
মোচার চপ
ছানা-কড়াইশুঁটির চপ
পুরভরা আলু
ব্রকোলি কর্ন টার্ট
ভেজিটেবল ডিমসাম
আম পোস্তর বড়া
কড়াইশুঁটির কচুরি
ভাজা মশলার আলুরদম
এঁচোড়ের কালিয়া
ছানার কোপ্তা
কাজু-কিশমিশ পোলাও
ভাজা মুগের ডাল
মিষ্টি দই
নলেন গুড়ের সন্দেশ
পান
ভাজা মৌরী

অন্যদিকে, ঠিক কী কারণে তাঁর বাড়িতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? বিষয়টি নিয়ে গত ২৪ ঘন্টা ধরে রাজনৈতিক মহলে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। গতবছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপি যোগদান নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়েছিল। তবে এদিন অমিত শাহ আসার আগে সৌরভ জানান একান্তই সৌজন্য সাক্ষাৎ। তাঁর কথায়, “ওনার সঙ্গে আমার বহুদিনের আলাপ। খেলার সময়েও দেখা হত। এবারও দেখা হবে। আমি ওনার ছেলের সঙ্গে কাজ করছি। এর থেকে বেশি কিছু নয়।”

আরও পড়ুন- Bratya Basu: রাজ্যের স্কুল শিক্ষার সিলেবাস বদলে নয়া ভাবনা শিক্ষামন্ত্রীর

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...