Friday, June 26, 2026

ধর্মীয় স্থানে লাউডস্পিকার নিয়ে তরজার মাঝেই এবার বড় নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

Date:

Share post:

মন্দির-মসজিদে লাউড স্পিকার(loudspeaker) লাগানোকে কেন্দ্র করে দেশজুড়ে জারি রয়েছে তরজা। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্যে অনুমতি ছাড়া ধর্মীয় স্থানে লাউডস্পিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই মাঝে এই সংক্রান্ত এক মামলায় বড় নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট(Allahabad High court)। আদালতের তরফের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে মসজিদে লাউড স্পিকার টাঙানোর দাবি কখনোই মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। সম্প্রতি মসজিদের লাউড স্পিকার লাগানো অনুমতি চেয়ে বেশি হওয়া একটি আবেদন না করে একথা জানিয়ে দিয়েছে আদালত।

প্রসঙ্গত, গত বছরের ৩ ডিসেম্বর বদায়ুঁর বিসাউলি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশকে চ্যালেঞ্জ করে ইরফান নামে জনৈক ব্যক্তি মসজিদে লাউডস্পিকার লাগানোর অনুমতি চেয়েছিলেন। আজানের প্রার্থনা শোনানোর জন্য ধোরানপুর গ্রামের নুরি মসজিদে লাউডস্পিকার বসানোর অনুমতি দেননি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। ইরফান সেই পদক্ষেপের পালটা লাউডস্পিকার লাগানোর অধিকার চান। আবেদনে ইরফান ম্যাজিস্ট্রেটের আদেশকে ‘বেআইনি’ ও ‘মৌলিক, আইনি হকের পরিপন্থী’ আখ্যাও দেন। কিন্তু বিচারপতি বিবেক কুমার বিড়লা ও বিচারপতি বিকাশের ডিভিশন বেঞ্চের স্পষ্ট মত, আইন বলে যে মসজিদে লাউডস্পিকার বাজানোর সাংবিধানিক অধিকার নেই।




Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...