Sunday, April 26, 2026

তার হাতের লেখা এমএসওয়ার্ড ফন্টের চেয়েও সুন্দর, এখনই বিশ্বের সেরা ছোট্ট প্রকৃতি  

Date:

Share post:

জানেন কি ,পৃথিবীতে এমন একজন আছে যার হাতের লেখা এম এস ওয়ার্ডের(MS Word)ফন্টের(Font)থেকেও সুন্দর।  ক্লাস এইটের খুদে পড়ুয়া সে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখার(Hand Writing)অধিকারিণী।

ছাত্রছাত্রী হোক বা পদস্থ কর্মচারী হাতের লেখা অসুন্দর হলে অনেকটাই ফাঁক থেকে যায়। হাতের লেখার জন্য স্কুলে আলাদা নম্বর থাকে। হাতের লেখা খারাপ হলে পরীক্ষায় নম্বর কাটা যায় অবধারিত ভাবে। কিন্তু সুন্দর হাতের লেখা ভাইরাল হয় বা বিশ্ব সেরা হয় এমনটা কেউ কখনও শুনেছে ?

এমনটাই ঘটিয়েছে নেপালের (Nepal) ছাত্রী প্রকৃতি মাল্লা (Prakriti Malla) । গোটা বিশ্বের মানুষ মেয়েটিকে চেনেন তার হাতের লেখার জন্য। এত অল্প বয়সে তার হাতের লেখা এতটাই নিখুঁত যে লিপি বিশেষজ্ঞরা বলেছেন, তার লেখার প্রতিটি শব্দের মধ্যে সমান দূরত্ব। কোথাও একটু কম বা বেশি নেই লেখার মধ্যে। এমনকি প্রতিটি লেখার উচ্চতাও প্রায় সমান। সম্প্রতি তার একটি অসাধারণ লেখা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেপালের এক ব্যক্তি প্রকৃতির হাতের লেখার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।তার হাতের লেখা দেখলে মনে হবে যেন কোনও কম্পিউটারের ফন্ট। এতটাই সুন্দর তার হাতের লেখা। প্রকৃতি সৈনিক আওয়াসিয়া মহাবিদ্যার ছাত্রি। তার এই অসাধারণ হাতের লেখার জন্য নেপালি সশস্ত্র বাহিনী তাকে পুরস্কৃতও করেছে।



Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...