Friday, May 15, 2026

ধেয়ে আসছে ‘অশনি’, রাজ্যে বৃষ্টি শুরু কবে?

Date:

Share post:

দক্ষিণ আন্দামান এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বিকেলের মধ্যে মধ্যে এই নিম্নচাপ (Heavy Rain) ঘূর্ণিঝড়ের রুপ নিতে পারে। বর্তমানে এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে রয়েছে। মৌসম ভবন ইতিমধ্যে উপকূলীয় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে। সতর্ক রয়েছে নবান্নও। বাংলায় কতটা প্রভাব ফেলতে পারে এই ঘূর্ণিঝড়?

দক্ষিণ আন্দামান সাগরে তৈরী এই ঘূর্ণাবর্ত বর্তমানে রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। রবিবার বিকেলেই তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়ের অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে। তবে ১০ মে পর এই ঘূর্ণিঝড়ের মুখ ওড়িশার দিকে ঘুরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার প্রভাব পড়তে পারে বঙ্গীয় উপকূলেও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের ১০ তারিখ থেকে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ১১ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর হাওয়া অফিস সূত্রে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এবং ১০ তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়বে। পাশাপাশি বৃষ্টির কারণে আগামী ৪৮ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিছুটা কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘন্টা উপরের ৫ টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আমফান, যশের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগে চূড়ান্ত পর্যায়ে সর্তকতা নিচ্ছে রাজ্য সরকার। রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় জেলা প্রশাসনকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপশি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ-কেও প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসতে ফ্লাড সেন্টারগুলিকেও প্রস্তুত রাখা হচ্ছে। এ-ছাড়া কয়েকটি স্কুলবাড়িকে অস্থায়ী আস্তানা হিসেবে তৈরি রাখছে প্রশাসন। নিচু এলাকা থেকে মানুষজনদের সরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে সুন্দরবন অঞ্চলে।

আরও পড়ুন- প্রতিবেশীকে ভয় দেখাতে মাওবাদী পোস্টার! গ্রেফতার অভিযুক্ত

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...