Friday, May 15, 2026

বগটুই কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন মামলায় রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

Date:

Share post:

বগটুই কাণ্ডে অভিযুক্ত ২ নাবালককে জামিন(Bail) দিয়েছে নিম্ন আদালত(Court)। সেই জামিনের বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী আইনজীবী ও সিবিআই উভয়পক্ষ। যদিও এই মামলায় উভয়পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখল হাইকোর্ট(HighCourt)।

নিম্ন আদালতের জামিনের নির্দেশের বিরুদ্ধে এদিন হাইকোর্টে সিবিআই জানায়, ওই দুই অভিযুক্ত নাবালক। এই যুক্তিতে নিম্ন আদালত তাদের জামিন মঞ্জুর করেছে সিবিআইকে কিছু না জানিয়েই। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলার সময় প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “দু’জন অভিযুক্ত জামিন পেলেন, আপনারা জামিন বাতিলের আবেদন জানাননি কেন?’’ যদিও সিবিআইয়ের তরফে জানানো হয় যে তারা জামিন বাতিলের আবেদন জানিয়েছিল। কিন্তু নিম্ন আদালত তা খারিজ করে দিয়েছে। এর পাশাপাশি মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের তরফে ফিরোজ এডুলজি বলেন, “হাইকোর্ট চাইলে কোনও আবেদন ছাড়াই নিম্ন আদালতে জামিনের রায় খারিজ করতে পারে।” উভয়পক্ষের বক্তব্য শোনার পর এই মামলার রায়দান এদিন স্থগিত রাখে হাইকোর্ট।




Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...