Friday, June 26, 2026

অনুব্রতর গাড়িতে লালবাতি! রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

Date:

Share post:

তৃণমূলের বীরভূমের রাজ্য সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গাড়িতে লালবাতি লাগানো নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। গাড়িতে (Car) লালবাতি কেন? এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যকে হলফনামা (Affidavit) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ব্যক্তিগত গাড়িতে লালবাতি ব্যবহার করেন অনুব্রত- অভিযোগ মামলাকারীর। অনুব্রত যে লালবাতি লাগানো গাড়িটি ব্যবহার করেছেন তাতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম লেখা আছে। ফলে আইনজীবী প্রশ্ন তোলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের গাড়িই বা লালবাতি লাগানোর অনুমতি পেল কীভাবে? আদালত রাজ্যের কাছেও এই সংক্রান্ত জবাব তলব করেছে।

প্রধান বিচারপতি জানতে চান, যাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, তাঁকে কি মামলার কাগজ দেওয়া হয়েছে? যদি না দেওয়া হয়ে থাকে, তাহলে আদালত তাঁর বক্তব্য শুনবে কী করে। এরপরই আদালত নির্দেশ দেয়, অনুব্রত মণ্ডলকে মামলার নোটিশ (Notice) দিতে হবে আবেদনকারীকে। মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই।

আরও পড়ুন- শাহ সফরের পরই BSF-এর রাইফেল-কার্তুজ চুরি করে বাংলাদেশে চম্পট দুষ্কৃতীদের

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...