Sunday, April 26, 2026

১৩ থেকে ২৫ মে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল, কেন জানুন

Date:

Share post:

যাত্রী সুবিদার্থে রেল লাইনের কাজের জন্য আগামী ১৩ মে থেকে দু’সপ্তাহ প্রতিদিন চার ঘণ্টা করে বন্ধ থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন চলাচল। স্বভাবতই মাথায় হাত নিত্যযাত্রীদের। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন:এবার “নেচার ইনডেক্স র‌্যাঙ্কিং”য়ে সেরার সেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর


পূর্ব রেল সূত্রে খবর, ১৩ থেকে ২৬ মে পর্যন্ত প্রতি দিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই সময় বেড়ে কোনও দিন দুপুর ৩টে পর্যন্ত হতে পারে। ব্যান্ডেল-মগরা থার্ড লাইনের নন-ইন্টারলকিংয়ের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’সপ্তাহ ধরে কাজের সময় ওই শাখা দিয়ে চলাচলকারী বিভিন্ন দিকের মোট ৬৮টি লোকাল ট্রেন বাতিল করা হবে বলে জানিয়েছে রেল। সেই সঙ্গে, ওই দিনগুলিতে হাওড়া-মালদহ, হাওড়া-জয়নগর এক্সপ্রেস-সহ মোট ১২টি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হবে। এ ছাড়া, তিনটি এক্সপ্রেস, দু’টি এমইএমইউ এবং দু’টি লোকাল ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ওই পাঁচটি ট্রেন ছাড়ার সময়ও পরিবর্তিত হবে বলে রেলের তরফে জানা গেছে।




বাতিল করা হবে বেশ কয়েকটি ট্রেন। এর মধ্যে থাকবে হাওড়া-ব্যান্ডেল শাখার ১৮টি করে আপ ও ডাউন ছাড়াও হাওড়া-বালি এবং হাওড়া-মেমারির মধ্যে একটি করে আপ ও ডাউন ট্রেন। পাশাপাশি, হাওড়া-বর্ধমান মেন শাখার ৩টি করে আপ ও ডাউন, ব্যান্ডেল-কাটোয়ার মধ্যে ২টি করে আপ ও ডাউন, ব্যান্ডেল-নৈহাটির মধ্যে চারটি করে আপ ও ডাউন ট্রেন দু’সপ্তাহের জন্য বাতিল করা হবে। এ ছাড়া, দু’সপ্তাহ ধরে শিয়ালদহ-বর্ধমানের মধ্যে একটি করে আপ ও ডাউন ট্রেন বাতিল থাকবে।

Related articles

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...