Monday, April 20, 2026

স্বাস্থ্যসাথী কার্ড না নিলে আইনি পথে ব্যবস্থা, ‘রাফ অ্যান্ড টাফ’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগেও বলেছিলেন স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার, নবান্নে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকের পরে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আইনি পথে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “স্বাস্থ্যসাথী কার্ড (Health Card) গ্রহণ না করলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্য এখন সরকারি হাসপাতালে অত্যন্ত উন্নত পরিষেবা দেওয়া হয়। তাই যতক্ষণ সম্ভব স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসা করানো উচিত। মুখ্যসচিবের নেতৃত্বের কমিটি করা হয়েছে। তাঁরা সরকারকে পরামর্শ দেবে বলেও জানান মমতা।

পাশাপাশি, গরমে রক্ত সঙ্কট মেটাতে পুলিশকে রক্তদান শিবির করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশ সব সময়ই জনগণের পাশে দাঁড়ায়। কলকাতা ও রাজ্য পুলিশ শিবির করে রক্তের সঙ্কট মেটানোর চেষ্টা করুক। এই বৈঠকে রাজনৈতিক মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। শুধু বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে ৮০০ ওষুধের দাম বেড়েছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে সব জিনিসের দাম বেড়েছে। কটাক্ষ করে মমতা বলেন, সব কিছুর দাম বাড়ছে, সৌজন্যের দাম কমছে

 

Related articles

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...

জলাধার ফেটে বিপত্তি জামুড়িয়ায়, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২

জামুড়িয়ার ইস্ট কেন্দা ভুঁইয়াপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। গুরুতর আহত হয়েছে এক শিশু। ইস্টার্ন কোলফিল্ডস...