Sunday, June 21, 2026

CAA-NRC নিয়ে দ্বিচারিতা করছে বিজেপি: অসম থেকে শাহকে নিশানা অভিষেকের

Date:

Share post:

‘সিএএ-এনআরসিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি(BJP)। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এক কথা বলেন, অসমে এসে আরেক কথা বলেন। এই ইস্যু নিয়ে জুমলা করছে বিজেপি।’ বুধবার একদিনের অসম সফরে গুয়াহাটিতে তৃণমূল অফিস(TMC Party Office) উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে অসম থেকে তৃণমূল যে ১০ টি আসনের টার্গেট নিয়ে ময়দানে নেমেছে সে কথাও বুঝিয়ে দিলেন তিনি।

এদিন গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “সিএএ আইন পাশ হওয়ার পর তা স্থগিত করে রাখা হয়েছে আড়াই বছর। অমিত শাহ বাংলায় এসে বলছেন কোভিড শেষ হলে সিএএ চালু হবে। আবার অসমে এসে তিনি একটি শব্দও খরচ করছেন না। আসলে রাজনৈতিক ফায়দা নিতে এই সিএএ-কে ব্যবহার করছে ওরা। যদিও তৃণমূল এনআরসি ও সিএএ আইনের বিরোধিতা প্রথম থেকেই করে এসেছে। আমাদের বক্তব্য স্পষ্ট, যে একবার নাগরিকত্বের প্রমাণ দিয়েছে, যার ভোটে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কাউন্সিলর নিরবাচিত হচ্ছেন তাঁকে আলাদা করে নাগরিকত্ব দেওয়ার কী আছে? অনুপ্রবেশ আটকাতে হলে তা সীমান্তে বিএসএফ আটকাক।”

আরও পড়ুন:“ঝালমুড়ি খেতে গিয়ে দেরি হল”, শপথ নিয়েই ধনকড়কে খোঁচা বাবুলের

এছাড়াও অসমে তৃণমূলের লক্ষ্য স্পষ্ট করে দিয়ে এদিন অভিষেক জানান, “মেঘালয়ে আমরা বিরোধী। ত্রিপুরার পুরভোটে মাত্র ৩ মাস লড়াই করে ২০ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। অসমে তো প্রায় ২ বছর সময় আছে। আমাদের লক্ষ্য অসমে ১০ টি লোকসভা আসন জয় করা। আর এই আসন পেলে দিল্লির কুর্সি নড়ে যাবে।” শুধু তাই নয়, “বিজেপি সরকারকে কড়া ভাষায় তোপ দেগে অভিষেক আরও বলেন, “সিনেমার কর মুকুব করে বিজেপি সরকার জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে চলেছে। আমরা এখানে শুধু লড়াই করতে আসিনি। জনবিরোধী সরকারকে উৎখাত করতে এসেছি। যতবার যেখানে দরকার পড়বে ততবার আমি আসব। কাঁধে কাঁধ মিলিয়ে, চোখে চোখ রেখে লড়াই করব। এবছরেই প্রতিটি বুথে কমিটি তৈরি হবে।” পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠক থেকেই অভিষেক জানিয়ে দেন, জুন মাসে আমি আবার আসব অসমে। মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন।




Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...