Friday, June 5, 2026

সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে মুক্তাঙ্গণ শিল্প প্রদর্শনী DYFI-এর

Date:

Share post:

সিপিআইএমের (CPIM) সর্বভারতীয় সম্মেলন শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই সর্বভারতীয় সম্মেলন করার মুখে বাম যুব সংগঠন DYFI। ১২মে থেকে সল্টলেকের EZCC-তে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে রাজ্য সম্মেলনে সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দলের তরুণ নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। এবার সর্বভারতীয় সম্মেলনে সংগঠনের খোলনলচে পাল্টায় কিনা সেটাই দেখার। আর এই সম্মেলনকে সামনে রেখেই মুক্তাঙ্গণে শিল্প প্রদর্শনী শুরু করল ডিওয়াইএফআই, যার নাম দেওয়া হয়েছে ‘ART for LIFE’।

বুধবার, বিধাননগরের ঐকতানে একসঙ্গে ২৬জন শিল্পী ছবি আঁকেন। ছিলেন শতরূপ ঘোষ, আভাস রায়চৌধুরী, সুদীপ সেনগুপ্ত। ১২ থেকে ১৫ মে সম্মেলনের দিনগুলিতে এই ছবিগুলি সাজানো থাকবে সম্মেলন চত্বরে। সম্মেলনের শেষে শিল্পীরা তাঁদের ছবিগুলি তুলে দেবেন ভারতের ২৬ রাজ্যের ডিওয়াইএফআই নেতৃত্বের হাতে।

আরও পড়ুন- কম্যান্ড হাসপাতালের অসহযোগিতা, কাশীপুর কাণ্ডে এবার হাইকোর্টে রাজ্য সরকার

Related articles

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...