Thursday, June 25, 2026

Mohun Bagan: জল্পনার অবসান, ফের মোহনবাগান সভাপতি হলেন টুটু বোস

Date:

Share post:

জল্পনার অবসান। আবারও মোহনবাগান সভাপতি হলেন স্বপনসাধন বোস। ময়দান বা ফুটবল মহলে টুটু বোস হিসেবেই তাঁর পরিচিতি। বুধবার ক্লাবের নতুন কার্যকরী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সভাপতির নাম ঘোষণা করে ক্লাব সচিব দেবাশিস দত্ত সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘মোহনবাগান সভাপতি পদে টুটুবাবুই থাকছেন। এর আগে ২০ বছরের সদস্য পদ থাকলে তবেই কেউ ক্লাবের সভাপতি হতে পারতেন। সেটা কমিয়ে ১৫ বছর করা হয়েছে। আগামী ৫-৬ মাসের মধ্যে বিশেষ সাধারণ সভায় এই নিয়ম অনুমোদন পাবে। টুটুবাবুর বয়স হয়েছে। তা ছাড়া উনি বেশিরভাগ সময় দুবাইয়ে থাকেন। সে সব চিন্তা করেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ দেবাশিস আরও বলেন, ‘‘অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু ফের টুটুবাবুকেই দায়িত্ব দেওয়া হয়েছে।’’

এদিন কর্মসমিতির বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগান অ্যাথলেটিক্স কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছেন এশিয়ান গেমসে রুপোজয়ী বাংলার অ্যাথলিট সোমা বিশ্বাস। ফুটবলের বাইরে অন্য খেলার বিশিষ্টদের ক্লাবের সঙ্গে যুক্ত করতে পেরে খুশি ক্লাব সচিব। আগামী দিনে ক্লাবের আরও কী কী উন্নতি করা যায়, সে চেষ্টাও করছেন কর্তারা। সচিব দেবাশিস বলেছেন, ‘‘এর আগে গ্যালারিতে ভিভিআইপি বক্স ছিল না। সেনার অনুমতি পাওয়ার পর সে কাজ শুরু হয়েছে। প্রেস বক্সের পাশেই তা হচ্ছে। লিফটও থাকবে বক্সে যাওয়ার জন্য। শিল্ড জয়ী অমর একাদশের সম্মানে ক্লাব লনকেও সাজানো হচ্ছে। অ্যাওয়ে টিমের জন্য ড্রেসিংরুমে জায়গা বাড়ানো হচ্ছে। চুনী গোস্বামী নামাঙ্কিত ক্লাব গেটের কাজও শুরু হবে। উদ্বোধন হতে পারে মোহনবাগান দিবসে।’’

আরও পড়ুন- কম্যান্ড হাসপাতালের অসহযোগিতা, কাশীপুর কাণ্ডে এবার হাইকোর্টে রাজ্য সরকার

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...