Saturday, April 18, 2026

১০০ ডায়াল করে জরুরি তলব, যুবকের ‘আবদারে’ তাজ্জব পুলিশ

Date:

Share post:

হঠাৎ পুলিশের কন্ট্রোলরুমে(Control Room) ১০০ ডায়ালে(100 Dial)ফোন।ফোনে পরিষ্কার হলনা বিষয়টা । একেবারে জরুরি তলব করেই পুলিশের কাছে ঠাণ্ডা বিয়ারের(Beer)আবদার করে বসলেন মধু।১০০ ডায়ালে ফোন করা হয় কোনও আপৎকালীন পরিস্থিতিতে। বিপদে- আপদে আইনরক্ষকের ঝটপট সাহায্য পেতে সাধারণ মানুষের জন্য এই নম্বর। কিন্তু মধু যা করলেন তাতে হতভম্ব হয়ে গেছে তেলেঙ্গানার। ভ্যাবাচাকা খেয়ে চটেও গিয়েছেন তাঁরা। মদ্যপ মধুকে দিয়েছেন ঠ্যাঙ্গানি এবং দায়ের করেছেন অভিযোগ।

সোমবার রাত তখন আড়াইটে। ১০০ ডায়ালে ফোন করেছিলেন মধু। কন্ট্রোলরুম থেকে ফোন তুলতেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, ‘কোনও বিপদে পড়েছেন? কিছু প্রয়োজন?’কিন্তু বিষয়টি নিয়ে ফোনে কিছুতেই বলতে চাননি তিনি। শুধু বলেছিলেন,খুব জরুরি দরকার। তারপরই ফোনটা কেটে দেন মধু।ফোনটি পেয়ে পুলিশের ধারণা হয় কোন  বড় ধরণের বিপদে পড়েছেন ওই ব্যক্তি। হয়তো ফোনে বলতে পারছেন না। দুই কনস্টেবলকে কন্ট্রোলরুম থেকে ফোন করে বলা হয় তৎক্ষণাৎ দৌলতাবাদে  পৌঁছতে হবে। ফোন পেয়েই দুই কনস্টেবল দ্রুত মধুর বাড়িতে পৌঁছন। ঢুকে তাঁরা হতভম্ব হয়ে যান,দেখেন সবকিছুই স্বাভাবিক,কোথাও কোনও বিপদ,ঝামেলা বা জরুরি অবস্থার চিহ্ন নেই।

পুলিশ তাঁকে জিজ্ঞাসা করে কেন ফোন করেছিলেন? মধু  সুরাপান করে তখন মত্ত। পুলিশের প্রশ্নে মধু আবদার করে বসেন, ‘‘সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। দু’বোতল বিয়ার এনে দেবেন?’’ জরুরি অবস্থাই বটে। কিন্তু হলে কী হবে। রাতবিরেতে এমন বোকা বনে বেজায় চটে গেলেন দুই পুলিশকর্মী। মধুকে বেশ দু’চার ঘা দেন এবং তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেন।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...