Monday, March 16, 2026

চলন্ত ট্যাক্সিতে খুন… চারবছর পর রহস্যভেদ করতে শহরে  ‘তীরন্দাজ শবর’

Date:

Share post:

১২-ই মার্চ(March) রাত ঠিক  সাড়ে ন’টা ঝমঝম করে বৃষ্টি তার মাঝেই সিঁথির মোড় থেকে ট্যাক্সিতে (Taxi)উঠল তিনজন।তারপরে যখন গাড়ি থামল দেখা গেল একজন খুন(Murder) হয়েছে…..গাড়ির ড্রাইভার পালিয়ে না গিয়ে সোজা থানায় চলে আসে লাশ নিয়ে। ঘনীভূত হয় রহস্য , উত্তেজনায় টান টান সেই চিত্রনাট্য কারণ ড্রাইভার সুমিত ঘোষ তখন মুখোমুখি ইনসপেক্টর শবর দাশগুপ্তর। এমনই রহস্য রোমাঞ্চের বেড়াজাল নিয়ে লঞ্চ হল তীরন্দাজ শবর-এর টিজার। প্রায় চারবছর পর রহস্য সমাধানে শবর দাশগুপ্ত আবার হাজির শহরে। নাম ভূমিকায় রয়েছেন অভিনেতা শ্বাশত চট্টোপাধ্যায়। ছবিটির পরিচালনায় অরিন্দম শীল। ‘তীরন্দাজ শবর’-এ আর একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গাড়ি চালক সুমিত ঘোষ অর্থাৎ অভিনেতা নাইজেল আকারা। কীভাবে হল চলন্ত ক্যাবে এই খুন ? জানতে হলে শবর দাশগুপ্ত এবং তাঁর সঙ্গী নন্দর (অভিনেতা শুভ্রজিৎ দত্ত) সঙ্গে মাঠে নামতেই হবে।আগামী ২৭ মে  রিলিজ করতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ক্যামিলিয়া প্রোডাকশন প্রযোজিত ডিটেকটিভ থ্রিলার ‘তীরন্দাজ শবর’। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপ্রকাশিত গল্প ‘তীরন্দাজের’ অনুকরণেই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ছবিটিতে শ্বাশত এবং শুভ্রজিৎ ,নাইজেল ছাড়াও অভিনয় করেছেন দেবলীনা কুমার,দেবযানী চট্টোপাধ্যায় , পৌলমী দাস প্রমুখ টলি তারকারা।চার বছর পর শবরের আগমণ দর্শক মনে বেশ উত্তেজনা তৈরি করেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

আরও পড়ুন:DYFI National Convention: প্রকাশ্য সমাবেশে আজ দুর্নীতিমুক্ত ভারত গড়ার ডাক DYFI এর

 

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...