Wednesday, May 13, 2026

Thomas Cup Final: ব্যাডমিন্টনে বিশ্বসেরা ভারত! ইন্দোনেশিয়াকে উড়িয়ে সোনা জয় ভারতের

Date:

Share post:

ব্যাডমিন্টনে ইতিহাসে গড়ল ভারত। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারিয়ে থমাস কাপ ঘরে তুলল ভারত। থমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে এই প্রথম বার এই জয়। কিদাম্বি শ্রীকান্ত এবং লক্ষ্য সেনদের হাত ধরে সোনা এল ভারতে।

রবিবার ফাইনালে ইন্দোনেশিয়াকে উড়িয়ে থমাস কাপের খেতাব ঘরে তুললেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা। প্রথম ম্যাচে লক্ষ্য সেন পিছিয়ে গিয়েও জেতেন। প্রথম গেমে ৮-২১ ব্যবধানে হেরে যান লক্ষ্য। বলা যায় জিনটিং উড়িয়ে দিয়েছিলেন তাঁকে। কিন্তু সেখান থেকে দেখা গেল মরিয়া লড়াই। তাঁর মরিয়া লড়াই দেখা গেল, শেষ দু’টি গেমে। খেলার ফল ৮-২১, ২১-১৭, ২১-১৬।

দ্বিতীয় ম্যাচ ছিল ডাবলসের লড়াই। চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ মুখোমুখি হয়েছিলেন মহম্মদ এহসান এবং সুকামুলিয়োর। লক্ষ্যর মতো চিরাগরাও প্রথমে পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু হার মানেননি তাঁরা। শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ভারত জেতে ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ফলে।

তৃতীয় ম্যাচে প্রথম গেম কিদম্বি শ্রীকান্ত জেতেন ২১-১৫ ব্যবধানে। যদিও তৃতীয় ম্যাচের দ্বিতীয় গেমে হেরে যান শ্রীকান্ত। জনাথনের বিরুদ্ধে হেরেও ব্যাডমিন্টনে বিশ্বসেরা হয়ে যায় ভারত! প্রথম বার থমাস কাপ জিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া।

ব্যাডমিন্টনের বিশ্বকাপ বলা হয় থমাস কাপকে। টুর্নামেন্টের ইতিহাস বলছে ১৯৫২, ১৯৫৯, এবং ১৯৭৯ সালের সেমিফাইনালে ওঠাই ছিল ভারতের এর আগে সেরা সাফল্য। সেমিফাইনালে উঠলেও পদক জেতা হয়নি ভারত। পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতেই প্রথমবার থমাস কাপে সোনা পেল ইতিহাস লিখল কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেনরা।

আরও পড়ুন- ভাঙতে হবে আরও ২টি বাড়ি, মেট্রো কর্তৃপক্ষে উপর ক্ষোভ বউবাজারের বাসিন্দাদের

 

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...