Tuesday, June 23, 2026

বিয়েবাড়ির ভোজে সংঘর্ষে উস্কানির অভিযোগ, গ্রেফতার যদুপতি পাল

Date:

Share post:

বিয়েবাড়ির (Marriage Ceremony) খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গ্রেফতার করা হল একজনকে। পুলিশ সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতা যদুপতি পাল(Jadupati Pal)  পশ্চিম বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ।

প্রসঙ্গত, শুক্রবার আসানসোলের জামুড়িয়া থানার বাগডিহা গ্রামে বিয়েবাড়িতে খাবার দেওয়াকে কেন্দ্র করে বচসা, হাতাহাতি হয়। বাগডিহা গ্রামের কৃষ্ণা চৌধুরীর বিয়েতে সপরিবারে আমন্ত্রিত ছিলেন যুবক রবি চৌধুরী। বিয়ের শেষ ব্যাচে পরিবেশনকারী কেটারিং এর কর্মীরা খাবার দিতে অস্বীকার  করায় বচসা বাধে। তারপর সেই থেকে শুরু হয় হাতাহাতি ঘটনাচক্রে ওই সংঘর্ষে পড়ে আহত হন রবি। প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও পরের দিন তাঁর মৃত্যু হয়। জখম হন দু’জন ।এরপরেই অভিযোগ দায়ের করেন রবির পরিবারের লোকজন। সেই ঘটনায় যদুপতির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে।  শনিবার রাতে জামুড়িয়ার সিদ্ধপুরে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।ধৃত ব্যক্তিকে আসানসোল আদালতে পাঠিয়েছে জামুড়িয়া থানার পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক(Malay Ghatak) বলেন, ‘‘আইন আইনের পথে চলবে,যদি কেউ অন্যায় করেন, তিনি ছাড়া পাবেন না। তা সে পার্টির যে পদেই থাকুক না কেন।’’



Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...