Tuesday, June 23, 2026

তৃণমূল থেকে আসা নেতারা বিজেপিতে গুরুত্বহীন: নাড্ডার সঙ্গে বৈঠকের আগে বিস্ফোরক অর্জুন

Date:

Share post:

যতই কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সঙ্গে বৈঠক করে ক্ষোভ কমানোর চেষ্টা করুন না কেন অর্জুন সিং এখনও ‘বাগী’। সোমবার, দিল্লিতে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠকের কথা রয়েছে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তার আগে ফের বিস্ফোরক অর্জুন। ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপির নেতৃত্বর বিরুদ্ধে। সাফ জানালেন, রাজ্যের নেতারা বিজেপির ভালো চান না। শুধু তাই নয়, তৃণমূল (TMC) থেকে যাঁরা বিজেপি-তে এসেছেন তাঁরা দলে গুরুত্বহীন বলেও অভিযোগ অর্জুনের।

রবিবার, অর্জুন সিং বলেন, যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁদের গুরুত্ব দেন না দলের অনেকেই। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার করে রেখেছে- বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদ অর্জুনের। সরাসরি আক্রমণ করে তিনি বলেন, যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের কাজ করার জায়গা দিতে হবে। কাগজ-পেন দেওয়া হচ্ছে, কিন্তু কালি দেওয়া হয়নি। তাহলে তাঁরা লিখবেন কীভাবে?

বঙ্গ বিজেপির অনেকেই দলের ভাল চান না বলে তোপ দাগেন অর্জুন। ২০১৯-এর ভোটে বিজেপির এক প্রথমসারি নেতা অর্জুনকে হারাতে চেয়েছিলেন বলেও বিস্ফোরক অভিযোগ করেন বারাকপুরের সাংসদ।এরপরেই প্রশ্ন আসে, তাহলে কি বিজেপি ছাড়ছেন অর্জুন? সরাসরি তার উত্তর না দিয়ে তিনি বলেন, বিজেপিতে কে কবে আছে, কে নেই তা বলা যায় না। তাহলে, অর্জুনের পদ্ম-ত্যাগ কি সময়ের অপেক্ষা? এখন এই জল্পনাই তুঙ্গে।



Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...