Friday, April 17, 2026

Dhakuria: ঢাকুরিয়া ব্রিজে ধস,গার্ডরেল দিয়ে ঘেরা হল এলাকা

Date:

Share post:

ফের শিরোনামে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ ঢাকুরিয়া ব্রিজ(Dhakuria bridge)। রবিবাসরীয় দুপুরে আচমকাই ধস নামে ঢাকুরিয়া ব্রিজের উপরের ফুটপাথে(pavement)। প্রসাশনের পক্ষ থেকে তড়িঘড়ি ঘটনাস্থলের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে বলে সূত্রের খবর।

দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু ঢাকুরিয়া ব্রিজ(Dhakuria Bridge)। গোলপার্ক (Golpark)থেকে সোজা যাদবপুরের(Jadavpur) দিকে যেতে গেলে আপনি যে ব্রিজটি পাবেন সেটি ঢাকুরিয়া ব্রিজ। গত বছর এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়েছিল।কেএমডিএ (KMDA)- এর নিয়ন্ত্রণে থাকা এই ব্রিজটির আসল নাম চৈতন্য সেতু। টালা বা মাঝেরহাটের মতোই হল ঢাকুরিয়া ব্রিজ। অনেকগুলি খন্ড পাশাপাশি বসিয়ে মালার মতো গেঁথে রাখা হয়েছে। আজ দুপুরে হঠাৎই ঢাকুরিয়া ব্রিজ এর উপরের ফুটপাথে ধস নামে। আজ যেহেতু রবিবার তাই যানবাহন চলাচল কিছুটা কম। এর মাঝে হঠাৎ গোলপার্ক থেকে যাদবপুর এর দিকে যেতে রাস্তার বাঁ দিকে এই ঘটনা ঘটে। আপাতত গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে এলাকা।

এমনিতেই ঢাকুরিয়া ব্রিজ এর বিভিন্ন জায়গায় গর্ত কোথাও বা রাস্তার মাঝে মাঝেই ফাটল দেখা গেছিল আগেই।কেএমডিএ(KMDA)- এর পক্ষ থেকে তা সাময়িক ভাবে মেরামত করে দেওয়া হয়। তারপর হঠাৎ এই ঘটনা ঘটায় চিন্তার ভাঁজ কেএমডিএ- এর অধিকর্তাদের। বিশেষত ব্রিজের নিচে দিয়ে গেছে রেললাইন। সে ক্ষেত্রে যদি ব্রিজ এর মাঝামাঝি  কোথাও ধস নামত তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে ব্রিজের ঠিক কতটা ক্ষতি হয়েছে আর তার জেরেই এই ধস নামার ঘটনা কিনা সবটা খতিয়ে দেখা হচ্ছে।



Related articles

বিরোধী থেকে রাজ্যের মানুষ: নির্বাচনে জিততে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিক্রেট ফাঁস

বাংলায় বিজেপিকে একমাত্র রুখতে পারে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচার থেকে বারবার স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিডিও-র অধীনে প্রিসাইডিং অফিসার অধ্যাপকরা! কমিশনের পদক্ষেপে ভর্ৎসনা হাই কোর্টের

একের পর এক নিত্য নতুন, অসামান্য পদক্ষেপ বাংলার বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় গ্রহণ করছে নির্বাচন কমিশন। এমনকি কোথাও কোথাও...

কেরালমের ভোট পরিসংখ্যান কোথায়: নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনে তৃণমূল

নির্বাচন হয়ে গিয়েছে ৯ এপ্রিল। অথচ বিরোধী রাজ্য কেরালমের ভোট পরিসংখ্যান এখনও কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়নি। চলতি বিধানসভা...

শীর্ষে ওঠার স্বপ্নে জোর ধাক্কা! ব্রিটেনকেও ছুঁতে পারল না, বিশ্ব অর্থনীতিতে কোণঠাসা ভারত

বিশ্ব অর্থনীতির ‘সুপার পাওয়ার’ হওয়ার হাঁকডাক আর তর্জন-গর্জন কি তবে শুধুই প্রচারের ফানুস? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিকতম...