Sunday, April 26, 2026

নতুন করে নিজেকে চেনাচ্ছেন, ও দলের সম্পদ, ঋদ্ধির প্রশংসায় পঞ্চমুখ কার্স্টেন

Date:

Share post:

৮ ম্যাচে ২৮১ রান। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৫৭ বলে ৬৭ নট আউট। গুজরাট টাইটানসের আর কি চাওয়ার থাকতে পারে ঋদ্ধিমান সাহার কাছ থেকে?

স্বাভাবিকভাবেই কোচ গ্যারি কার্স্টেন অত্যন্ত খুশি তাঁর উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে। তিনি বলেছেন, “ওকে দলে পেয়ে আমরা দারুন উপকৃত। ঋদ্ধিমানের অভিজ্ঞতা প্রচুর। সব ধরনের ক্রিকেট খেলেছে। আইপিএলও অনেক খেলেছে। ওকে কিছু বলার দরকার হয় না। জানে কিভাবে পাওয়ার প্লে-তে খেলতে হবে”।

ভারতীয় দল থেকে বাদ পড়ার পর ঋদ্ধিমান আইপিএলের এই মঞ্চকে দারুণভাবে ব্যবহার করেছেন। ২৪ মে তিনি নিজের ঘরের মাঠ ইডেন গার্ডেনে নামবেন গুজরাটের হয়ে প্লে অফ খেলতে। যারা ইতিমধ্যেই সেখানে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। কার্স্টেন বঙ্গ ক্রিকেটারের পেশাদার মনোভাবের খুব প্রশংসা করেছেন। আগেরদিন চেন্নাই ম্যাচে পাওয়ার প্লে-তে তিনি দলকে ৫৩ রান তুলে দেন।

সর্ট বলের বিরুদ্ধে ঋদ্ধিমানকে দারুন প্লেয়ার বলে বর্ণনা করে ২০১১-র বিশ্বকাপ জয়ী কোচ জানিয়েছেন, ঋদ্ধিমানের সবথেকে বড় গুণ হল তিনি পরিস্থিতি অনুযায়ী খেলতে পারেন। তাঁকে কিছু বলার দরকার পড়ে না। ঋদ্ধিমানকে দলের সম্পদ বলে অভিহিত করে কার্স্টেন জানিয়েছেন, যখনই দরকার পড়ে, তিনি পারফরম্যান্স করে আসেন। ঋদ্ধিমান এত অভিজ্ঞ যে তাঁকে কিছু বলতে হয় না।

আরও পড়ুন- Thomas Cup ২০২২: থমাস কাপ জয়ের নেপথ্যে কী ছিল? জানালেন প্রণয়-শ্রীকান্ত

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...