Sunday, April 26, 2026

ধর্ষণের বিচার না পেয়ে থানার মধ্যে আত্মঘাতী নির্যাতিতা

Date:

Share post:

ধর্ষণের বিচার চাইতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ কোনো প্রতিকার না করায় থানার মধ্যেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক নির্যাতিতা ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। যদিও থানায় নির্যাতিতার বিষপানের কথা পুলিশ স্বীকার করেননি কিন্তু কর্তব্যে গাফিলতির অভিযোগে থানার এক অফিসার চুন্না সিংকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

ওই মহিলার পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনায় অনিল নামে একজনকে চিহ্নিতও করা হয়েছিল। কিন্তু পুলিশ ইচ্ছে করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কোন উপায় না দেখে নির্যাতিতা নিজেই থানায় চলে যান। সঙ্গে ছিল বিষ। অভিযোগ থানায় ভিতর বসেই ওই মহিলা বিষপান করেন । তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজমগড়ের এই ঘটনায় যোগী সরকারের তীব্র সমলোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সরকারের উচিত অভিযুক্ত ও দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

 

 

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...