Friday, June 26, 2026

বুস্টার ডোজের চেয়ে ওমিক্রনের সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, দাবি গবেষণায়

Date:

Share post:

করোনার(Corona) বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় ডোজের পর এবার দেশে বুস্টার ডোজ(Buster Dose) দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এরইমাঝে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দাবি করা হয়েছে, বুস্টার ডোজের তুলনায় মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে অনেক বেশি সক্রিয় ওমিক্রনের(Omicron) সংক্রমণ।

ভ্যাকসিন প্রস্তুতকারক বায়োটেক SE ও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা গবেষণায় যে তথ্য উঠে এসেছে সেখানে দাবি করা হয়েছে, যাঁরা করোনা টিকা নেওয়ার পর ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে বেশি পরিমাণে অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে। এই অ্যান্টিবডিই কোভিডের নানাপ্রকার ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। জানানো হয়েছে, করোনা সংক্রমণ কার্যত একটি ডোজের সমান। তাই সম্প্রতি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে তাঁকে বুস্টার ডোজের জন্য অপেক্ষা করারই পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ সংক্রমণ শরীরে থাবা বসালে অ্যান্টিবডি তৈরি হয়।

আরও পড়ুন:নতুন করে নিজেকে চেনাচ্ছেন, ও দলের সম্পদ, ঋদ্ধির প্রশংসায় পঞ্চমুখ কার্স্টেন

গবেষকদের দাবি, যে সমস্ত বুস্টার শট ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম, সেই ডোজ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যাঁরা এখনও পর্যন্ত ভ্যাকসিন নেননি, তাঁরা ওমিক্রনে আক্রান্ত হলে কিন্তু একই ফল মিলছে না। যতদিন যাচ্ছে, ততই মাথাচাড়া দিচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট। সেই কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টিকা নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...