Thursday, May 14, 2026

খাটের নিচে মোড়ানো রক্তমাখা দেহ, শহরে ফের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য

Date:

Share post:

শহরে ফের রহস্যমৃত্যুর ঘটনা। এবার যাদবপুরের বিজয়গড়। একাকী এক বৃদ্ধের রহস্যমৃত্যু। আজ, মঙ্গলবার ওই বৃদ্ধের ঘরের খাটের নিচ থেকে তাঁরই লেপ ও প্লাস্টিক জড়ানো পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ যেহেতু মোড়ানো অবস্থায় ছিল, সেই সূত্র ধরে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন হয়েছেন ওই বৃদ্ধ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, বৃদ্ধের নাম নিধিরচন্দ্র কুণ্ডু। যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে দীর্ঘদিন একাই থাকতেন তিনি।

নিধিরচন্দ্রবাবুকে রোজ দেখা গেলেও, গত দু’দিন তাঁর খোঁজ পাননি প্রতিবেশিরা। সন্দেহ হয় সকলের। এরপরই ফ্ল্যাটে তাঁর খোঁজ শুরু হয়। তখনই পচা দুর্গন্ধ আসে। খবর দেওয়া হয় পুলিশে। বৃদ্ধের আত্মীয়রাও তাঁর ফ্ল্যাটে আসেন। অনেক ডাকাডাকির পরেও শব্দ মেলেনি। ফোনও তোলেননি। আত্মীয়রা ফ্ল্যাটের চাবি দিয়ে দরজা খোলেন ।

ঘরে ঢুকতেই সকলে দেখতে পান মেঝেয় চাপ চাপ রক্তের ছাপ। এরপর খাটের নিচে লেপ ও প্লাস্টিক জড়ানো রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নিধিরবাবুর পচাগলা দেহ। ঘটনার তদন্তে নামে যাদবপুর থানার পুলিশ।

আরও পড়ুন- টানা ৪৫ মিনিট হার্ট পাম্প করেও ব্যর্থ চিকিৎসকরা, প্লাস্টিক সার্জারিতে মৃত্যু দক্ষিণী নায়িকার!

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...