Thursday, May 14, 2026

 ৬ টা বাজার ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

আদালতের নির্দেশ মেনে নিজাম প্যালেসে পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালত অবমাননা এড়াতে আইনজীবীদের পরামর্শে এদিন ৬ টা বাজার ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ ।  জানা গিয়েছে সিবিআই আধিকারিকরা চার পাতার প্রশ্নপত্র নিয়ে তৈরি হয়ে আছেন।  এদিকে এদিনই বিকেল চারটের সময় সুপারিশ কমিটির চার সদস্যকে ডেকে পাঠানো হয়। তাদের বয়ানের সঙ্গে পার্থর জবাব মিলিয়ে দেখা হতে পারে। সকলকে একসঙ্গে বসিয়ে জেরা করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এসএসসি  নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।  বুধবার সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী।   এদিন দুপুর সাড়ে তিনটের সময় মামলাটি বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে ওঠে। কিন্তু আবেদনে পদ্ধতিগত ত্রুটির কারণে তা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ পরামর্শ দেয় জরুরি বিষয় হলে প্রধান বিচারপতির কাছে আবেদন করা যেতে পারে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...