Wednesday, June 24, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এবারের আইপিএল থেকে বিদায় ঘটল কলকাতা নাইট রাইডার্সের। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২ রানে হারল শ্রেয়স আইয়ররা। যার ফলে ইডেনে খেলতে দেখা যাবে না কলকাতাকে।

২) বাংলার হয়ে ঋদ্ধিমান সাহার খেলার একটা সম্ভাবনা তৈরি হল। সূত্রের খবর, বাংলার কোচ অরুণ লাল খোদ ঋদ্ধিকে ফোন করে তাঁকে শান্ত করেছেন বলে জানা গিয়েছে। ফোনে দীর্ঘক্ষণ ঋদ্ধিকে বোঝানোর পর বাংলার উইকেটকিপার শান্ত হন। তবে কোচ বা ঋদ্ধি, কেউই এখনও এ ব্যাপারে সরকারি ভাবে মুখ খোলেননি।

৩) কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন লখনউ সুপার জায়ান্টসের কুইন্টন ডি’কক ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রান সংগ্রহ করলেন দু’জনে। ওপেনিং জুটিতে ২১০ রানের রেকর্ড করলেন তারা।

৪) বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন কে এল রাহুল। কেকেআরের বিরুদ্ধে ৬৮ রান করতেই রেকর্ড গড়লেন তিনি। ৬৮ রান করতেই এই নিয়ে টানা পাঁচ আইপিএল মরশুমে ৫০০-র বেশি রান করলেন রাহুল।

৫) বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় বক্সার নিখাত জারিন। বুধবার মেয়েদের ৫২ কিলোগ্রাম বিভাগে ফাইনালে পৌঁছে গেলেন তিনি। এদিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে হারিয়ে দিলেন ব্রাজিলের ক্যারোলিন ডি আলমেইডাকে।

৬) বুধবার এএফসি কাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সদ্য আইলিগ জয়ী গোকুলম কেরলের কাছে ২-৪ ব্যবধানে হেরে গেল এটিকে মোহনবাগান। ফের কেরলের বিরুদ্ধে হারল বাংলা। সন্তোষ ট্রফি, আইলিগ আর এবার এটিকে মোহনবাগান ।

৭) অবশেষে দীর্ঘদিন পর সুপ্রিম কোর্ট নিজেদের সিদ্ধান্ত জানাল। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ফুটবল প্রশাসনে ক্ষমতা আরও কমল প্রফুল প‍্যাটেলদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুলর কমিটি এবার থেকে নিতে পারবে না ফুটবল সংক্রান্ত কোনও সিদ্ধান্ত। তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...