Monday, May 18, 2026

ফের জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে অনুব্রতকে তলব করল সিবিআই

Date:

Share post:

নিজাম প্যালেসে(Nizam palace) বৃহস্পতিবার দফায় দফায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করার পর আগামী সপ্তাহে ফের ডাকা হল তৃণমূল জেলা সভাপতিকে। সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে নিজাম প্যালেসে উপস্থিত হতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal)। সিবিআই(CBI) সূত্রে জানা গিয়েছে শীঘ্রই হাজিরা সংক্রান্ত নোটিশ পাঠিয়ে দেওয়া হবে অনুব্রতকে।

এদিকে আজ সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে সকাল ৯ টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসের ১৬ তলায় সকাল ১০টা ১০ থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, গরু পাচার মামলায় অনুব্রত জন্য ৭ পাতায় ৩৬ টি প্রশ্ন আগে থেকে প্রস্তুত করে রেখেছিলেন সিবিআই আধিকারিকরা। নিজাম প্যালেসের ১৬ তলায় তাঁকে দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ১৫ তলা এনে ফের দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে দিকে রওনা দেন অসুস্থ অনুব্রত। সেখানে বেশ কিছু রুটিন চেকআপের পর নিজের কলকাতার বাড়িতে ফিরে আসেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন:CBI-এর জিজ্ঞাসাবাদের পর ফের SSKM হাসপাতালে গেলেন অনুব্রত

উল্লেখ্য, গরু পাচার মামলায় এর আগে মোট ছয়বার জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তবে প্রতিবারই অসুস্থতাসহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। মাঝে দীর্ঘদিন এসএসকেএমের উডবার্ণ ওয়ার্ডেও ভর্তি হন তিনি। সব শেষে গত বুধবার আইনজীবীর মাধ্যমে ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বীরভূমের এই তৃণমূল নেতা।




Related articles

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...