Saturday, March 14, 2026

পরেশ অধিকারীর কন্যাকে স্কুল থেকে বরখাস্ত, অঙ্কিতার পদ শূন্য দেখানোর নির্দেশ আদালতের

Date:

Share post:

এসএসসি নিয়োগ মামলায় বড়সড় ধাক্কা খেলেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। আজ, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারীকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এমনকী শিক্ষিকা হিসাবে তাঁকে স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞার নির্দেশ দেন বিচারপতি। পাশপাশি আদালতের নির্দেশ, ৪৩ মাসের বেতন ফেরত দিতে হবে অঙ্কিতাকে। দুটো কিস্তিতে  ওই টাকা ফেরাতে হবে তাঁকে।পাশপাশি অঙ্কিতার পদ শূন্য দেখাতে হবে বলে নির্দেশ দেয় আদালত।ওই পদ মামলাকারি ববিতা সরকারকে দেওয়া হতে পারে।




আরও পড়ুন:তিনমাসের মধ্যেই সরকারি কর্মচারীদের বকেয়া DA মেটাতে হবে, নির্দেশ আদালতের




বেআইনিভাবে অঙ্কিতা অধিকারী কোচবিহারে ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি পেয়েছে বলে হাইকোর্টে অভিযোগ করেন মামলাকারী। অভিযোগ করেছিলেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী।আদালত নির্দেশ দেয়, অঙ্কিতকা চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এমনকী নিজেকে শিক্ষিকা হিসাবেও পরিচয় দিতে পারবেন না । আদালতের নির্দেশ, তিনি আর ওই স্কুলে ঢুকতেই পারবেন না।বিচারপতি অভিজিৎ জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দেবেন অঙ্কিতা। প্রথম কিস্তি ৭ জুন। দ্বিতীয় কিস্তি ৭ জুলাই।

spot_img

Related articles

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...