Saturday, March 14, 2026

হাইকোর্টের সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে পার্থ মামলার শুনানি

Date:

Share post:

সিবিআই তদন্ত এড়াতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুর দুটোয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি ।  হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এর আগে পার্থকে মন্ত্রিত্ব থেকে  সরানোর সুপারিশ করেছিল। আদালত সূত্রে জানা  গিয়েছে পার্থকে নিয়ে মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা হতে পারে দুপুর ২টোয়। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। পার্থকে রক্ষাকবচ দিক আদালত। আদালতে এই আবেদনই জানিয়েছেন পার্থের আইনজীবী। সিবিআইয়ের হেফাজত থেকে রক্ষা পেতেই এই আবেদন। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এবং মন্ত্রী পদ ছেড়ে দেওয়ার বিষয়টি বাদ দেওয়ার আবেদনও জানান পার্থর আইনজীবী।

 

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...