Saturday, March 14, 2026

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন

Date:

Share post:

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এদিন শুনানি শেষে পার্থর এই আবেদন খারিজ করে দেয়। ফলে সিবিআই চাইলেই এখন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। এদিকে শুক্রবারই সিবিআই পার্থকে আগামী সপ্তাহে ফের হাজিরা দেওয়ার নির্দেশ  দিতে পারে বলে জানিয়ে দিয়েছে।  অর্থাৎ কোনোরকম রক্ষাকবচ ছাড়াই  আগামী সপ্তাহে পার্ধ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে।

সিবিআই হাজিরা এড়াতে  শুক্রবার সকালেই আদালতের কাছে পার্থর জন্য রক্ষাকবচ চেয়েছিলেন তাঁর আইনজীবীরা। আবেদনে বলা হয়েছিল, পার্থর বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়। একই সঙ্গে আদালতের কাছে আইনজীবীদের আবেদন ছিল, সিবিআই যেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেফাজতে না নিতে পারে। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জি খারিজ করে দেয় শুক্রবার। সেই সঙ্গে পার্থর মন্ত্রিত্ব খারিজের যে সুপারিশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ করেছিল, সেটিও বহাল রাখল ডিভিশন বেঞ্চ।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...