Monday, March 30, 2026

মাঝ আকাশে বিকল ইঞ্জিন, জরুরী অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

Date:

Share post:

মাঝআকাশে ইঞ্জিন বিকল হওয়ায় দ্রুত জরুরী অবতরণ(Emergency Landing) করতে হল এয়ার ইন্ডিয়ার(Air India)এক বিমানকে। উড়ান ভরার ২৭ মিনিটের মধ্যেই বিমাটি তড়িঘড়ি ফের মুম্বই (Mumbai)বিমানবন্দরে অবতরণ করে। ক্ষুব্ধ বিমান যাত্রী। শেষমেশ অন্য বিমানে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হয় যাত্রীদের।

বৃহস্পতিবার সকাল ৯:৪৩ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji International Airport) থেকে ৩২০ নিও বিমানটি মুম্বই থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু মাঝআকাশেই প্রযুক্তিগত ত্রুটির কারণে এয়ারবাসের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং কিছুক্ষণ পরে তা বন্ধ হয়ে যায়। ফলে ঝুঁকি না নিয়ে বিমানটিকে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে যাত্রীদের বেঙ্গালুরু পৌঁছে দেওয়ার জন্য অন্য বিমানের ব্যবস্থা করা হয়। এরপর সকাল ১০ টা ১০ মিনিটে বিমানটিকে ওই বিমান বন্দরেই জরুরী অবতরণ করানো হয়।

আরও পড়ুন:হায়দ্রাবাদ ‘ভুয়ো সংঘর্ষ’ মামলা: হাইকোর্টকে পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের

গোটা ঘটনায় বিরক্ত যাত্রীরা এয়ায় ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে DGCA-র তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। একই সঙ্গে ওই বিমানের পাইলটকে সতর্ক করা হয়েছে। যাত্রী সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার ইঞ্জিনিয়ার ও রক্ষণাবেক্ষণ দলের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছে। পরে যাত্রীদের নিরাপদেই বেঙ্গালুরু পৌঁছে দেওয়া হয়।




Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...