Friday, May 8, 2026

ভারতের ভূখণ্ডে ঢুকে সেতু বানিয়েছে চিন, স্বীকার করল কেন্দ্র

Date:

Share post:

ভারতের(India) ভূখণ্ডে প্রবেশ করে চিন(China) সেতু নির্মাণ করেছে। অবশেষে একথা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিদেশ মন্ত্রকের(Forigen Ministry) মুখপাত্র অরিন্দম বাগচি(Arindam Bagchi) জানালেন, “আমরা চিনের তরফের দ্বিতীয় সেতু তৈরি করার খবর পেয়েছি। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমরা মনে করছি এই জায়গা দখল করা হয়েছে। এ ব্যাপারে চিনের সঙ্গে আলোচনা চলছে।”

উল্লেখ্য, লাদাখের প্যাংগং লেকের উপর ২০২১ সালে প্রথম সেতুটি নির্মাণের কাজ শুরু করেছিল চিন। গত এপ্রিল মাসে সেই সেতু নির্মাণের কাজ শেষ হয়। আর সেই সেতু ব্যবহার করেই ক্রেন-সহ নির্মাণ সামগ্রি আনা হচ্ছে দ্বিতীয় সেতু গড়ার জন্য। জানা গিয়েছে, দ্বিতীয় এই সেতু দিয়ে অস্ত্র সজ্জিত গাড়ি আনা আসা যাওয়া করতে পারবে। প্রথম সেতুটির থেকে আকার আয়তনে অনেকটাই বড় এই সেতু। সুত্রের খবর, খুরনক থেকে রোডক দিয়ে প্যাংগং হ্রদের দক্ষিণ তির পর্যন্ত পৌঁছানোর যে সরু পথ রয়েছে তার দৈর্ঘ ১৮০ কিলোমিটার। এই সেতু নির্মাণের ফলে এই দীর্ঘ পথ কমে হয়ে যাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

আরও পড়ুন:বাম আমলে জেলা-কলকাতার নেতারা কীভাবে চাকরি পেয়েছেন? তোপ দাগলেন কুণাল

এর পাশাপাশি গত সোমবার ভারতের ইস্টার্ন কমান্ডার ইন চিফ আরপি কালিতা জানান, অরুণাচল প্রদেশে আন্তর্জাতিক সীমান্তে পরিকাঠামো তৈরি করছে চিনা সেনা। সেখানে সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ৫জি মোবাইল পরিষেবা চালু করার ব্যবস্থা করছে বলে জানান তিনি। আরপি কলিতা আরও জানান, সীমান্তে চিন গ্রাম তৈরি করেছে একাধিক উদ্দেশ্যে। তবে পরিস্থিতির মোকাবিলায় ভারতও পরিকাঠামো উন্নয়ন করছে এবং পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।




Related articles

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...