Thursday, June 18, 2026

বাম আমলে জেলা-কলকাতার নেতারা কীভাবে চাকরি পেয়েছেন? তোপ দাগলেন কুণাল

Date:

Share post:

সম্পূর্ণ আইনি বিষয়। আদালতের নির্দেশ। কোনো ভুল কাজকে দল সমর্থন করবে না। যেটা ভুল সেটা ভুল। যেটা ঠিক সেটা ঠিক। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ  নিয়ে এমনই মন্তব্য করেছেন  তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।   কুণাল এদিন বলেন,  অন্যায় সব সময় অন্যায়। তাই বলে যারা গলা ফাটাচ্ছেন তাদেরও বলার অধিকার নেই।

তৃণমূল মুখপাত্র এদিন প্রশ্ন তোলেন,  ‘বামেদের সময়ে কী হয়েছিল?  তাদের জেলা ও কলকাতার নেতারা কীভাবে চাকরি পেয়েছেন? একের পর এক অনিয়মের অভিযোগ। যা যা  হয়েছিল তা আর বলার নয়। বামেরা তো শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়ে গেছে।  বিজেপি শাসিত রাজ্যেও কী অবস্থা দেখুন। ।  বাম-বিজেপি এখন সাধু সাজছে। তাদের বলার কোনো অধিকারই নেই।

তবে কুণাল এদিন আশ্বস্ত  করে বলেছেন,  রাজ্য কর্মপ্রার্থীদের ব্যাপারে স্নেহশীল। রাজ্য কাজ দিতে চায়।  কিন্তু কিছু দল এসব নিয়ে সস্তা রাজনীতি করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চারিদিকে  প্রচুর ভাল কাজ হচ্ছে। তৃণমূল কোনোদিনই অন্যায়কে সামর্থন করেনি। করবেও না।  মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। সবার আশা পূরণ হবে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...