Thursday, May 14, 2026

আজ দুপুরের পর কলকাতাসহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, হবে বৃষ্টিও

Date:

Share post:

আজ শনিবার দুপুরের পর থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিও । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে । বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। তবে সকালের দিকে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়া থাকায় অস্বস্তিও বাড়বে। বিকেলের দিকে কালবৈশাখী পরিবেশ ঠান্ডা হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার প্রভাবে সাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে। তার জেরে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। উত্তর -দক্ষিণ বিস্তৃত একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে তামিলনাডু পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তার জেরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। সেইসঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় রবিবারও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝাও নতুন করে ঢুকছে। তার জেরে উত্তরবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...