Sunday, May 17, 2026

Rabindra Sarobar Rowing Accident : রবীন্দ্র সরোবরে ২ রোয়িং শিক্ষার্থীর মৃত্যুর দায় কার

Date:

Share post:

আগে থেকে পূর্বাভাস ছিল তা সত্ত্বেও কেন অনুমতি দেওয়া হলো এটাই সব থেকে বড় প্রশ্ন। গতকাল অর্থাৎ শনিবার কলকাতার(Kolkata) বুকে যখন কালবৈশাখীর (Thunderstorm)তাণ্ডব চলছে প্রায় ৯০ কিলোমিটার ঝড়ের গতিবেগে, ঠিক সেই মুহূর্তে মর্মান্তিক পরিণতি দুই কিশোরের। পরিবেশবিদরা আজ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন। ক্লাব কর্তৃপক্ষ(Club Authority) কি দায় অস্বীকার করতে পারে, উঠছে প্রশ্ন।


রবীন্দ্র সরোবরে(Rabindra Sarobar)  শনিবার সন্ধ্যায় নিময়মতো চলছিল রোয়িং (Rowing)শেখার ক্লাস৷ পুলিশ সূত্রে জানা যায় সেই সময় নৌকায় ছিল ৪ জন৷ বিকেল সাড়ে পাঁচটার সময় রোয়িং করার মধ্যেই শুরু হয় কালবৈশাখী৷ আর তাতেই ঘটে যায় বিপর্যয়৷ ইতিমধ্যেই মণিদীপা বন্দোপাধ্যায় (Monideepa Banerjee) নামে এক মহিলার টুইটার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ঝড়ের তাণ্ডবে নৌকাটি সরোবরের জলে গোল হয়ে ঘুরতে থাকে৷ সেই সময়ই নৌকো থেকে জলে পড়ে গিয়েছিলেন ৪ জনই৷ ২ জন নিজেরাই কোনওরকমে জল থেকে উঠতে সক্ষম হন বলে জানা গিয়েছে৷ কিন্তু দুই রোয়িং শিক্ষার্থী পুষ্পেন সাধুখাঁ (Pushpen Sadhukhan)ও সৌরদীপ চট্টোপাধ্যায়(Souryadeep Chatterjee)  জল থেকে আর উঠতে পারেনি৷ তারপরই সেই মর্মান্তিক ঘটনা। যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যতা যাচাই করিনি এখন বিশ্ব বাংলা সংবাদ। কিন্তু প্রশ্ন উঠছে, কীভাবে দায় এড়াতে পারেন ক্লাব কর্তৃপক্ষ?

রবীন্দ্র সরোবর প্রায় কুড়ি ফুট গভীর। ক্লাব কর্তৃপক্ষের দাবি, রবিবার একটি প্রতিযোগিতা থাকার জন্য তাঁরা প্র্যাকটিস করতে ঝড়ের আগেই জলে নেমেছিলেন। আর এখানেই সব থেকে বড় গাফিলতির অভিযোগ তুলছেন পরিবেশবিদরা। হাওয়া অফিস আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল, তা সত্ত্বেও সেইদিন ওই সময়ে কেন জলে নামার অনুমতি দেওয়া হলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আজ রবীন্দ্র সরোবরে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি স্পষ্ট জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষকে এর জবাব দিতে হবে। কোন গাফিলতিতেই বরদাস্ত করা হবে না বলেও এদিন জানিয়ে দেন কলকাতার মহানাগরিক।



Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...